
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের
কুমিল্লায় ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।
৭৫৫ টি খবর

কুমিল্লায় ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।

জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে গালাগাল এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব ও যুবদলকর্মী ঘোষণা কবির আহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘোষণা কবিরের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এক পক্ষের নেতা-কর্মীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও কঠিন শর্ত জুড়ে দেওয়ার অভিযোগ তুলে উপজেলা পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে হুমকি ও টেন্ডার বাতিলের জন্য চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর চরম নিরাপত্তাহীনতা ভুগছেন তিনি। ভয়ে বর্তমানে কর্মস্থলে যাচ্ছেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই চিকিৎসক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও পর্নোগ্রাফির বিরুদ্ধে ভিডিও তৈরি করে আলোচনায় এসেছিলেন সাতক্ষীরার দেবহাটার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন। তবে এবার এক জনপ্রতিনিধির ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে।

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি ও ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বড়বাড়ী ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মাছবোঝাই একটি মিনি ট্রাক আটকে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতারণার মাধ্যমে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪১) নামের যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দুইটার দিকে ঘোড়াঘাট পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে (মিন্টু) আবারও রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান এ বিষয়ে নির্দেশ দেন।

রাজধানীর প্রগতি সরণিতে (কুড়িল এলাকা) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের (নিষিদ্ধ ছাত্রলীগ) নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যান মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করে পুলিশ।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দলটির দুই নেতার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে জামায়াতে ইসলামী। তাঁরা হলেন কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন।

জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে অব্যাহতি দেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘরে ঢুকে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হযরত আলী মণ্ডল (৩৫) নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। গত ২০ অক্টোবর উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান কর্মকারপাড়ায় এই ঘটনা ঘটে। হযরত আলী ওই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটাতো মাদ্রাসা একটা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় জনতার হাতে আটক গণঅধিকার পরিষদের নেতা মনির মীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন।

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত তিনজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি। তার ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দল ভাবমূর্তির সংকটে পড়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টার বাড়ি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।


গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়েছে।

পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের (এমপি) পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিল মাকশার নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের বিরোধে দলের মধ্যে অস্বস্তি বাড়ছে। গত ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মধ্যস্থতায় বিলের নিয়ন্ত্রণ ভাগাভাগির সিদ্ধান্ত হয়। তবে সমঝোতার পরও দুই নেতার দূরত্ব কমেনি। দলীয় সভা, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমেও গতি ফেরেনি।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর গ্রামে একটি ফুটবল খেলার মাঠের কাছে এমন ঘটনাটি ঘটে।

বাড়ি দখল, বাড়ি নির্মাণ-পানির লাইনেও চাঁদা

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা ঘিরে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট এ বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে। শনাক্ত হওয়া ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড পাঠানোর সুযোগ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

ফসল রক্ষার ফাঁদই হয়ে উঠছে মৃত্যুফাঁদ; নিষিদ্ধ ও বিপজ্জনক পদ্ধতি বন্ধে আইনি পদক্ষেপের দাবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ‘সি’ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মন্তব্যকারীকে তারা শনাক্ত করেছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নেত্রকোণার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে আবারও দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।


ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫টি সিলিং ফ্যানসহ লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় এক বিএনপি নেতার ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সারাদেশে গণপিটুনি ও মব সহিংসতার ৩৯৬টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৪০১ জন। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ৭৩ জন। সে হিসাবে রাজনৈতিক সহিংসতার তুলনায় গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা আড়াই গুণের বেশি।

ক্ষমতাসীন বিএনপির তরুণ নেতা ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগকে ঘিরে সরকার ও দলের ভেতরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার দুই দিনের মাথায় মন্ত্রিসভা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগের মুখে

বিবস্ত্র করে নাচানো ও ভিডিও ধারণের অভিযোগ

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন একদল ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁড়িতে হামলা, ইট-পাথর নিক্ষেপ ও ভাঙচুরের এ ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ২০ বাংলাদেশি

এক সপ্তাহে ডিএমপির হাতে গ্রেপ্তার ৪৭

আলোচিত স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় নতুন অগ্রগতির কথা জানাল পুলিশ। তাজমিনকে (১৫) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হতে তার পোশাক ও জৈবিক নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। এ ছাড়া তাজমিনের ব্যবহৃত মোবাইল ফোনও ফরেনসিক পরীক্ষা করা হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে।

সহিংসতায় উসকানি-অর্থায়নের অভিযোগ!


রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকা দিয়ে ‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয়। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম টাকার বিনিময়ে লোক পাঠিয়ে প্রকল্পে হামলা করেন। হামলায় মিরপুরের মামুন বাহিনীর লোকজনকেও যুক্ত করা হয়েছিল।

ঢাকার আশুলিয়ায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের জায়গায় আড়ত তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আড়ত তৈরির মানে হলো জায়গায়টি স্থায়ীভাবে দখল করা। সেখানে আর মেডিক্যাল কলেজ করা হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও পরীক্ষা স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন। আজ শনিবার সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহাপরিচালকের পদত্যাগ দাবি

দুর্ভোগে সারাদেশ থেকে আসা লাখো শিক্ষার্থী

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তারের পর সেই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবির আল রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নাসীরুদ্দীনের বাড়িতে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে। এতে বলা হয়, বাস্তবে ঘটেনি এমন একটি স্পর্শকাতর ঘটনার ভিডিও কেন তৈরি বা প্রচার করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিয়ে পড়ানোর কথা বলে মুন্সিগঞ্জে এক কাজীকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় চাঁদার টাকা রাজীব ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রাজীব হোসেন অপুকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিএনপির দলীয় প্যাডে সার ডিলার নিয়োগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নার্গিস আক্তার (৩৬) নামের এক নারীর বিরুদ্ধে। টাকা দেওয়ার পর প্রায় দেড় মাস অপেক্ষা করেও কার্ড না পাওয়ায় ভুক্তভোগীদের বিষয়টি নিয়ে সন্দেহে হয়। বাকী ৪ হাজার টাকা নেয়ার জন্য আসলে কৌশলে ওই নারীকে ডেকে এনে পুলিশে সোপর্দ করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালো পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগা। মঙ্গলবার রাত ৯টায় নগরীর টাইগারপাস এলাকায় অবস্থিত নগর ভবনে বগাকে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পুলিশ।

ঝালকাঠির রাজাপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

‘ভিপি নুরের নির্দেশ, পাঁচ লাখ টাকার কমে হবে না'- এমন এক কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) পৃথক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।


জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনা হয় খাবারের দোকানে বসে। এরপর দুই বাহিনী থেকে লোক জোগাড় করে রাতে চালানো হয় সশস্ত্র হামলা। রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলার তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে তদন্ত–সংশ্লিষ্ট সূত্র।

নেতৃত্বে ছাত্রদল নেতা সংগ্রাম ও পাপন

প্রক্টরের স্বীকারোক্তি, ‘আমরা ব্যর্থ’

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার দুই দিন পর দলটির সাবেক আহ্বায়ক মো. আমিনুল হককে আবারও একই পদে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন।

৩৫ বছরে ১৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

জাতীয় সংসদ থেকে ফেরদৌসী আহমেদের (মিষ্টি) পদত্যাগের পরদিনই জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। ঘটনা দুটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এর মধ্য দিয়ে নিজ দলের নেতা-কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি অন্য দলের কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেও ছাড় না দেওয়ার অবস্থান তুলে ধরা হয়েছে।


দায়িত্বে অবহেলায় শুধু প্রত্যাহার নয়, মামলা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদের (মিষ্টি) বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। এমনকি তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বলার বিষয়টিও দলের উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. রিজভী (২৪)।

ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।

ক্ষমতায় আসার প্রথম ৬ মাসে নানা জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে নিজেদের আলাদা ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে বিএনপি সরকার। কিন্তু এরই মধ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস ও নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।

মানিকগঞ্জে জেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরের দুই হাত ও দুই পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের বিরুদ্ধে। রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম গুজুরী গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত বশির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন ছাত্রদল সভাপতি।

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

চাঁদা দিতে অস্বীকার করায় গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর, লুটপাট ও তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, এমন প্রশ্নও করেছেন তিনি।

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়।

রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভেকু (খননযন্ত্র) নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের যোগসাজেশ এবং ব্যর্থতার অভিযোগে পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপি।

নওগাঁয় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ বলছে, মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি পণ্যবাহী ট্রাকের পথরোধ করে চালকদের ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা (জৈব সার) লুটের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া জৈব সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

কুষ্টিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে জেলা বিএনপির মতবিনিময় সভায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল, হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় সভা কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়।

অনলাইনে একটি কম্পিউটার গেম খেলার সময় এক অপরিচিত ব্যক্তির ফাঁদে পড়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহ (ছদ্মনাম)। ওই ব্যক্তির সঙ্গে সাধারণ কথাবার্তা দিয়ে শুরু হওয়া আলাপ যে তাকে ভয়াবহ অনলাইন যৌন নিপীড়নের দিকে ঠেলে নিয়ে যাবে, তা কল্পনাও করতে পারেনি সে।

রাজধানী শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বিরোধীদের লংমার্চে সহযোগিতার আশ্বাস


রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট নগরকেন্দ্রিক বিএনপির রাজনীতিতে দ্বন্দ্ব-বিভেদ আগেও ছিল। তবে এখন তা অনেকটাই প্রকাশ্য হয়ে পড়েছে। এক পক্ষ অন্য পক্ষকে এড়িয়ে চলা, অন্য পক্ষের অনুষ্ঠানে না যাওয়ার মতো ঘটনা বেড়েছে। এতে কর্মী-সমর্থকেরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

সাদা-নীল মোটরসাইকেলের ধাঁধায় রনজিলা হত্যা

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।

‘তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে, ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।’—এভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের সহসভাপতিকে (ভিপি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পটুয়াখালীর দুমকী উপজেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সোমবার গভীর রাতে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভুক্তভোগী তরুণীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দোষী সাব্যস্ত ৭ আসামিই পলাতক

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে রংপুরে পাঠানো হয়েছে। রবিবার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে বের হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

ড. মঈন খানও পেলেন নতুন দায়িত্ব

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের পর সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদারকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা এবং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে চাঁদাবাজির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বা ‘দানব’ হিসাবে আবির্ভূত হয়েছেন কৃষক দলের নেতা মোহাম্মদ আলমগীর। তাকে চাঁদা না দিয়ে এখানে কেউই ব্যবসা করতে পারছেন না। মালিকানাধীন জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে চাঁদা আদায়ের অভিনব কৌশলও নিয়েছেন আলমগীর ও তার লোকজন।

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাংচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের পাবিপ্রবির এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, ওই শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ এবং মন্দিরে ঢোকার পর তার আচরণ স্বাভাবিক হয়ে ওঠে।

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাঁধন আরও জানান, তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।

গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ

পুলিশ পরিচয় দিয়েও রক্ষা পেলেন না

খুলনার খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন এনসিপি নেতা সাজিদুল ইসলাম বাপ্পি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, ধস্তাধস্তি ও সংঘর্ষের পর ক্যাম্পাসে অস্ত্রের মহড়ার ঘটনায় অন্তত ১৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে তাদের পরিচয় পাওয়া গেছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাক্কাধাক্কি–হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে বহিরাগতদের নিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে দেখা যায় ছাত্রদলকে।

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতের ১ জন। এসব ঘটনায় আরএ অন্তত ৫৩৬ জন বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

নেতাকর্মীদের বললেন—‘ডিসেম্বরে আপা আইতাছে’


ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একটি ভবনের দুই বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোর। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা পাওয়া গেছে।

ফেনীর দাগনভূঞায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং দুই গণমাধ্যমকর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও কেনাকাটাসহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি এবং পরে মিছিল চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


গাজীপুর মহানগরীর টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।


হামলা ৬৩.৬ শতাংশ, মামলা মাত্র ৪.৫ শতাংশ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের মাইক্রোবাস আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) রাতে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ স্থানীয় চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। তিনি ছাত্রদলের একজন কর্মী হিসেবে পরিচিত।

ঝালকাঠির রাজাপুরে ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের কর্মী সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা আমান তালুকদারের বিরুদ্ধে। ঘটনার বিষয়টি সোমবার (৩১ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

ছাত্রলীগ ও আওয়ামী লীগের পরিচয় দিয়ে এক প্রবাসীর স্ত্রীর পরিবারের পাঠানো প্রায় ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিমানবন্দর থানা শাখার সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তসহ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকার নিয়ে গাড়িতে ওঠার পর পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে সেগুলো নিয়ে নেন অভিযুক্তরা। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রিপন ও শান্তকে পদ থেকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।

গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলার আসামি জাসাস নেতা জমির উদ্দীন সরকার জনিকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। অভিযুক্ত জনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরাফাত হোসেন (২২) নামের এক তরুণকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

পারিবারিক বিরোধের মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে আবাসিক হোটেলে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদ সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মোবাইল ও ই-মেইল হ্যাক করে স্বামী-স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে আটক এক যুবককে মামলা না দিয়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ লাখ ৮০ হাজার টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের মধ্যস্থতায় থানায় বসেই দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুরের টঙ্গীতে কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় থানার প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।


মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগ ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯) আগস্ট দুপুরে মাগুরা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

ফেরত চাইলে বিএনপির ‘বড় নেতা’র হুমকি

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ করা, পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার পাশাপাশি ডিসেম্বরকে ‘টার্গেট’ করে মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি এবং পেজে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌরসভার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দলের এক পক্ষ থেকে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে এবং মৌলভীবাজার জেলা এনসিপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঞা বকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় ইতিমধ্যে মামলার দ্বিতীয় আসামি আবু মিয়া (৩৬) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের ভঙ্গুর মনোবল ফিরেছে

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের সাজা এবং তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। পরে বক্তব্য নিতে এক সাংবাদিক ফোন করলে আরিফুজ্জামান মোল্লা বলেন, ‘তোমরা লেখবা, আর আমরা তো তোমাদের পিটাব।’

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম ওরফে জাহাঙ্গীর (৫৬) হত্যার ঘটনায় মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন ওরফে নৌশাদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২১ আগস্ট রাতে মিঠামইন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিবিসি বাংলার প্রতিবেদন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাগনীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির পাঠানো অর্থ তার স্ত্রী ও স্ত্রীর মামা আত্মসাৎ করার ও তার স্ত্রীকে বসতভিটা থেকে অন্যত্র নিয়ে গিয়ে বসবাস করানোর অভিযোগ উঠেছে।

২০১৪ সালে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল শাহরিয়ার হাবিব রিফাতের বিরুদ্ধে। সেই রিফাতই এবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সমাজকর্ম বিভাগ শাখার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান এবং দুই যুবককে মারধর করার অভিযোগ ওঠার পর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গাজীপুরের শ্রীপুরে মো. জজ মিয়া নামের এক কৃষক দল নেতার ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি অক্ষত থাকলেও আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিতে কার্যালয়ের দুটি অংশের কাচ ছিদ্র হয়ে গেছে।

৯ বিয়ের দাবি অস্বীকার মিসবাহর

৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। বিড়ালের মৃত্যুর কারণ দেখিয়ে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মারধর করার ঘটনায় তালহাজুর রহমান প্রতীক নামে মহানগর ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক ডা. আশিকুর রহমান।

ফরিদপুরের সালথায় রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৬) নামের বিএনপির এক নেতার দাঁত পড়ে গেছে।

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি প্রকাশের পর বিএনপির একাধিক নেতা-কর্মী এটিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা-গুপ্তছড়া ফেরীঘাটে চাঁদাবাজির জেরে নৌ-যোগাযোগ বন্ধ থাকা এবং এর ফলে ঘাটেই চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের (৭২) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজির অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির এই নির্দেশ কার্যকর থাকবে বলে দলীয় এক দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাটোরের লালপুরে এক লাখ টাকা চাঁদা দাবি ও শারীরিক সম্পর্কের কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় এক নারী উদ্যোক্তার বাড়িতে অগ্নিসংযোগ এবং ফসল কাটার অভিযোগ উঠেছে বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে।

ক্ষমতার পটপরিবর্তন হলেও হবিগঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষনিধন ও অবৈধ কাঠ পাচার বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বৃক্ষনিধন ও কাঠ পাচারের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রুবেল প্রকাশ সুলাইমান। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, জুয়া, চুরি-ছিনতাই ও ভূমি দখলের অন্তত দশটি মামলা রয়েছে। সবশেষ দলীয় শৃঙ্খলা ও নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে তার দলীয় পদ স্থগিত করেছে দলটি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন হিরু সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। গত ১৭ বছর তিনি সৌদি আরবে অবস্থান করেন। মাঝে মধ্যে দেশে এলেও বিএনপির রাজনীতির সঙ্গে মাঠপর্যায়ে তার সক্রিয়তা দেখা যায়নি। তবে ওই সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ জনের নামে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা হয়। মামলার বাদী সোহাগ তালুকদার উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।

প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরের খাস জমিতে মহিষ চরানোর বিনিময়ে ২শ' টাকা করে চাঁদা আদায়ের প্রতিবাদে অভিযুক্ত ছাত্রদল নেতা মাঈন উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শত-শত নারীপুরুষ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উত্তাল তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে ভুক্তভোগী কয়েকশ নারী-পুরুষ বাউফল উপজেলা পরিষদের সামনের সড়কে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নির্যাতনের বর্ণনায় ঢাবি শিক্ষার্থী

স্বামী মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ভোলার বোরহানউদ্দিনে জন্মদিনের দাওয়াতের কথা বলে এক যুবককে ডেকে নিয়ে নির্জন স্থানে মারধর, দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিকভাবে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের ব্যবস্থপনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।

পাবনার ঈশ্বরদী শহরে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রদলের সাবেক নেতা জুবায়ের হোসেন ওরফে বাপ্পি (৩৫)। গতকাল সোমবার বিকেলের ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তিনি তাঁর লাইসেন্স করা অস্ত্রটি থানায় জমা দেন।

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত এবং দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিয়া হাসিবুল হাসান হাসিব।

নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘিরে আলোচনা। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিচিত মুখটি নিয়ে শুরু হয় নানা মন্তব্য। কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই আলোচনার প্রভাব পড়ে সাংগঠনিক সিদ্ধান্তে।

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় অব্যাহতি পাওয়ার পর সংগঠনের নেতাদের সমালোচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এহতে শিমুল। তার দাবি, জাবিতে রাজনীতি করার কোনো ইচ্ছা তার ছিল না; সংগঠনের নেতারাই তাকে ‘জোর করে’ পদ-পদবি দিয়েছিলেন।

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জের ধরে ইউনিয়ন কৃষক দলের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার ছক

পটুয়াখালীর বাউফলের নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকায় হামলার ঘটনার জামায়াত নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে হামলার শিকার বিএনপি সমর্থক মাঈনুদ্দিন (২৫) বাদি হয়ে বাউফল থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি এবং তা না পেয়ে প্রকৌশলীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে যুবদল নেতা পরিচয়ে এই চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নিজ নির্বাচনী আসনে (নাটোর-১) ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে।


‘আধিপত্য যার, ফুটপাতের চাঁদার সাম্রাজ্য তার’


‘আমি পানিওয়ালা যামু না, তোরা এইকগাও (একজনও) পৌরসভায় আসবি না’— এভাবেই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের বিরুদ্ধে।

ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান থেকে চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এ বিক্ষোভ করেন।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় একটি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ছবি বা ভিডিও প্রচার করলে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এ-সংক্রান্ত একটি ফোনালাপে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে বলতে শোনা যায়, ‘আজকে যদি কোনো সংঘর্ষের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদের এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেব।’

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের মিছিল করানো সেই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করেন।


চট্টগ্রামে মদ খেয়ে সড়কে মাতলামি, বিশৃঙ্খলা সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে নগর বিএনপির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে নগরীর এসএস খালেদ রোডের ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শাহেদ বক্স। তিনি নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

গাজীপুরে সাবেক এক নারী সেনাসদস্যকে (২৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে। বিএনপি নেতা শাহ আলম খলিফা (৫০) স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় ৪ আগস্ট পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর শিবিরকে হটিয়ে হলের দখল নেয় ছাত্রদল। এর পর থেকে বেশ কয়েকবার হলে প্রবেশের চেষ্টা করেছেন শিবিরের নেতা–কর্মীরা। পুলিশের বাধা ও মাদ্রাসা প্রশাসনের সহায়তা না পাওয়ায় তাঁরা হলে উঠতে পারেননি বলে অভিযোগ সংগঠনটির নেতা–কর্মীদের।

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা ভারতে চলে যান। গত দুই বছরে তাদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও চলে গেছেন। তবে ভারতে থাকা নেতাদের বড় একটি অংশ এখনো নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রেখেই দিন কাটাচ্ছেন। খবর বিবিসি বাংলার।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে ছাত্রলীগকে (নিষিদ্ধঘোষিত) নির্দেশ দিয়েছিলেন— এ সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের আগে ও পরে তার পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দের প্রায় সবাই দেশ ছেড়েছেন। জানা গেছে, তাদের অধিকাংশ বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ ছাড়া কেউ কেউ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও দুবাইয়ে রয়েছেন।
অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে ছত্রিশে জুলাইয়ের (৫ আগস্ট) দিন যখন হাজারো ছাত্র-জনতার রক্তে রঞ্জিত রাজপথ, তখন ভরদুপুরে দেশের আকাশসীমা ছাড়ছেন স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে সামরিক বিমানে পালিয়ে যাওয়ার সময় আকাশপথের উদ্বেগ-উৎকণ্ঠার যাত্রায় কেমন ছিল তার অভিব্যক্তি।
দিনাজপুরের বিরামপুরে খাস পুকুর প্রকাশ্যে ইজারার সময় দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে এলোপাথাড়ি লাথি মারার অভিযোগ উঠেছে রাহাদুজ্জামান পরাগ (২৭) ও আল আমিন হোসেন (২৫) নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে নতুন রাজনৈতিক সংস্কৃতি, সহনশীলতা, গণতান্ত্রিক চর্চা এবং সহাবস্থানের প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, হল দখল, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে দমনের অভিযোগ সে আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।

পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট আর হাতে পাইপ—এভাবেই ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা গেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে ফের ছাত্রদলের হামলার শিকার হয়েছেন। হাসপাতালের ভেতরে ও বাইরে এ হামলায় জকসুর নেতা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ রোগীসহ অনেকে আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষের পর আহতদের হাসপাতালে দেখতে গিয়ে আটকে পড়েছেন জবি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইসহ বেশ কয়েজন শিক্ষক। এ সময় প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকে রয়েছেন বলে জানা গেছে।
রাজধানীর ধানমন্ডি সাইন্সল্যাব মোড়ে ১৫ আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো ও খাবার বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, প্রকাশ্য সংঘাত ও নানান সময়ে গ্রুপভিত্তিক দ্বন্দ্বের পর এবার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃত দুই নেতা শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
রংপুরের পীরগঞ্জে দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে এক মাদ্রাসাশিক্ষককে ব্যাংক থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চতরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে জিয়ার দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংকারকে অপহরণ করে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে বিকাশে আরও টাকা দাবির অভিযোগ উঠেছে।

রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মানববন্ধনে স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম ইমনের নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।

রাজধানীর মিরপুরে যুবদলের কর্মী ইউসুফ আলী পারভেজ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এলাকার আধিপত্য নিয়ে ক্ষমতাসীন বিএনপির সহযোগী দুই সংগঠনের নেতাদের দ্বন্দ্ব—পুলিশ এমন দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু। তিনি বলেছেন, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা চাঁদাবাজি নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক শত্রুতা।

হবিগঞ্জে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন এবং এনসিপি নেতারা কিছু সময় অবরুদ্ধ ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় নেতাদের সমালোচনা করে বক্তব্য দেওয়ার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোবাইল চুরি অভিযোগে বিএনপি নেতার কার্যালয়ে নাতিকে পেটানো হচ্ছিল। বাধা দিতে গেলে দাদাকে সড়কে ফেলে মারধর করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান দাদা।

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ফ্যাসিস্টবিরোধী কোনো আন্দোলনে দৃশ্যমান ভূমিকা না থাকা ড্যাব (ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতা ডা. নজরুল ইসলাম সেলিমের কাছে জিম্মি হয়ে পড়েছে বরিশালের স্বাস্থ্য বিভাগ। এই অভিযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সিভিল সার্জন অফিস ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে কর্মরত একাধিক চিকিৎসকের। চব্বিশের ৫ আগস্টের পর থেকে ডাক্তার পদায়ন, বদলি ও পদোন্নতির পুরোটাই নিয়ন্ত্রণ করছেন এই চিকিৎসক নেতা।


পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় বাসার ছাদে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিল ছয় বছরের শিশু রিয়া গোপ। হঠাৎ গুলি এসে লাগে তার মাথায়। বাবার কোলে করে হাসপাতালে নেওয়া হয়েছিল প্রথম শ্রেণির এই শিক্ষার্থীকে।

সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও কর্মসূচিতে নিষ্ক্রিয়তার অভিযোগে শাখা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক ইউনুস ইয়ামিন ও মো. সোলেমান বাদশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাজধানীর সবুজবাগে মো. পলাশ (৩৬) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে রাজারবাগ বাজার এলাকায় হামলার শিকার হন তিনি।

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের পর এবার মোবাইল ফোন হারিয়েছেন দলটির আরেকজন সংসদ সদস্য। তিনি হলেন রাজশাহী-১ আসনের এমপি ও দলটির নায়েবে আমির মো. মুজিবুর রহমান।

দক্ষিণের জেলা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) থেকে নির্বাচিত জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়ানো এবং বিষয়টি নিয়ে প্রকাশিত খবরে ‘নজর’ রাখার কথা বলছে দলটি। মঙ্গলবার বিকালে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নারীটিকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে মঙ্গলবার (২১ জুলাই) একটি বিবৃতি দিয়েছেন তিনি।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম ওরফে জাহাঙ্গীর (৫২) হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

দুই বছর আগে বহিষ্কৃত হওয়ার পর বিএনপিতে ফিরে সংসদ সদস্য হয়েছিলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু; এবার নতুন অভিযোগ ওঠায় তাঁকে শোকজ (কারণ দর্শানো) নোটিশ দেওয়া হয়েছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ত্রাণের ৫০০ প্যাকেটের মধ্যে ২০০ প্যাকেট বিতরণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধের বিষয়টিও সামনে এসেছে।

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।

দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল এ কমিটির অনুমোদন দেয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই দুই যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও এ. এস. এম. সানোয়ার রাব্বী প্রমিসের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।

রাজশাহীর বাগমারায় যুবদলের এক নেতাকে পিটিয়ে জখম ও তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গোয়ালকান্দি বাজারে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ব্যবসা নিয়ে সমঝোতা বৈঠকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজের বাগানবাড়িতে প্রবেশের সময় জাহাঙ্গীরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর এলাকায় একটি সেতু নির্মাণের জন্য বালু, পাথর ও রড দিয়ে প্রস্তুত করার সময় স্থানীয়রা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেয়। অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার (১৩ জুলাই) বিকেলে সরেজমিনে পরিদর্শনে যায় উপজেলা প্রকৌশল বিভাগ।

গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং টেন্ডার কার্যক্রমে বাধা সৃষ্টি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের বুক চিরে সড়ক নির্মাণের বিষয়টি উল্লেখ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে।

গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।

চলমান বিশেষ অভিযানে গত আড়াই মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসায় ৮ম তলা ভবনের ৬ তলায়। বৈদুতিক সর্টসার্কিট থেকে বিষ্ফোরনে দেয়ালের বেশকিছু অংশ ভেঙ্গে যায়, ও আগুন লেগে যায়। সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

সাতকানিয়ায় চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগও উঠেছে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় আতঙ্কে ত্রাণ নিতে আসা বন্যাদুর্গতরা প্রাণভয়ে স্থান ত্যাগ করায় ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেহেদী হাসান নামে এক বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলের পাম্পসংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো আরিফ হোসাইন শান্ত এর বিরুদ্ধে এক ব্যবসায়ী দম্পতিকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক পরিচয়ে মীমাংসার কথা বলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হাসান এর বিরুদ্ধে। গত বুধবার রাত ১০ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার মোড় কাঁচাবাজারে এই হেনস্তার ঘটনা ঘটে।

বাসের সিটে বসাকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের পাশাপাশি দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে মোহাম্মদ ইউসুফ মিয়া নামে এক ছাত্রদল নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া নিষেধাজ্ঞা এবং প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

ফেনীর সোনাগাজীতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান মঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহরিয়ার করিম বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরে তাঁকে আটক করে প্রথমে বেনাপোল পোর্ট থানা ও পরে ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ককে মেরে থানার সামনে ঝুলিয়ে রাখার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদলের এক কর্মী। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আতাউল্লাহ শাহ এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এ কমিটি গঠনের প্রস্তাব তোলেন। পরে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ওই ইউনিয়নের সুতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ গত কয়েক বছর বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংঘর্ষ হলেও কোনও সমাবেশে ককটেল বা হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি। এ হামলার মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, এমন বিশ্লেষণও হচ্ছে।

সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রার সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এটিকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

রাজধানীর শাহবাগ থানার বিস্ফোরক আইনের মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচির (৬৩) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ মাস পর তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যকে (রুকন) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

৬ বছরে তিনবার ফেল করায় ড্রপআউট হয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখার সাধারণ সম্পাদক। ড্রপআউট হলেও গত ৬ মাস ধরে হলে অবস্থানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ২৩২ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। বিএনপির নেতা–কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। হামলায় ১৫–২০ জন আহত হয়েছেন বলে দলটি দাবি করেছে।

ঝিনাইদহে পারিবারিক বিরোধের সালিসকে কেন্দ্র করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে যুবদল নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস. এম. শাহরিয়ারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তাঁর দলের সমস্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ ও অবস্থান নেন প্রায় ৩০০ গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনার পর আটক রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।

সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথার ওপর স্থায়ী ছাদ নিশ্চিত করা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত এ প্রকল্পে খরচ হয়েছে ১১ হাজার কোটির বেশি টাকা।

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সর্তক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।

এএসআই চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বগুড়ার ধুনটে তিন মামলার আসামি সোহানুর রহমান ওয়াসিম (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসে অবৈধভাবে একটি সিট দখল করে রাখার প্রতিবাদকে কেন্দ্র করে ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, মব সৃষ্টি, এবং রাতভর উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির দুই নেতাকেও মারধরের শিকার হতে হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজি, হয়রানি এবং তাকে জড়িয়ে প্রকাশিত কথিত মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. জামিনুর রহমান তুহিন। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে এবং প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের এক নেতার মরদেহ ভেসে যাওয়ার দাবি করে ছড়িয়ে পড়া একটি ভিডিওটি বিভ্রান্তিকর ও সঠিক নয়। ভাইরাল ভিডিওটি ছাত্রলীগ নেতার নয়, বরং এটি সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও।

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে হাসপাতালের সার্জারি ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। এ সময় হিমেলের সঙ্গে আরও ১০-১২ জন উপস্থিত ছিলেন।

অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগ তুলে অপপ্রচারের অভিযোগে মানহানির মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন।

গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

হামলা, নাশকতাসহ নানা অভিযোগে ৮৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় করা একটি মামলায় বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চিকিৎসক নেতা সামির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় পারিবারিক অনুষ্ঠানে গেলে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য হাসান মাহমুদকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।


গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় আহত সালাউদ্দিনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় গভীর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রাত প্রায় ১টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।

বরিশালে বাড়িতে পুলিশের অভিযানের খবর পেয়ে পালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার বিকেল সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ার খান বাড়িতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় স্বজনেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে সাবেক এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশটির পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা–পুলিশ। পুলিশের দাবি, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে যুবদলের নেতাকর্মীরা সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সালাউদ্দিন (৩০)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দলের দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশ জারি করা হয়।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রায় চার ঘণ্টা পর জামিল হোসেন (৫০) নামে ওই কৃষকের মৃত্যু হয়। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে তজিবার মোল্লার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে অনুসরণ ও পথরোধ করার ঘটনা ঘটেছে। এ নিয়ে কেমব্রিজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী। পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে তাকে নগরের একটি হোটেলের বারে ডেকে নিয়ে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি ও পৌর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোহন তালুকদার থানায় আত্মসমর্পণ করেছেন। সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়া...

কারাগার থেকে বেরিয়ে আসার এক মাসের মধ্যে হামলার শিকার হয়েছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ। তাতে গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে করা একটি মামলায় জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাঁচবিবি পৌর বিএনপি।

রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেট কার চালক বাবুল হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ বা সংঘাত তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি মনে করছে, গোলযোগ বা সংঘাতের সুযোগে তারা দেশের ঢুকে পড়তে পারবে।

গোপনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক বিরুদ্ধে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় কোনো উপায় না দেখে কলেজে দিনভর অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ওই তরুণী। এদিকে, এ খবরে কলেজ থেকে লাপাত্তা রয়েছেন অভিযুক্ত খালিদ পারভেজ।

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার দুই বিএনপি নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জুন) সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ‘ইয়াবা সেবনের’ একটি ভিডিও আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


ঢাকার ঐতিহ্যবাহী মার্কেট বঙ্গবাজার; শুধু ঢাকায় নয়, সারা দেশেই এটি একনামে পরিচিত। আগুনের বিভীষিকা একদিনেই নিঃস্ব করে দেয় এ মার্কেটের ব্যবসায়ীদের। ২০২৩ সালের এপ্রিলে আগুনে পুড়ে যায় এ মার্কেটের প্রায় ৩ হাজার দোকান, মালামাল ও নগদ পুঁজি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারে বর্তমান সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়...

রাজবাড়ীর কালুখালীর বিলমানুষমারি গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনসহ তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। নদ খননের মাটি নিলামের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, হাট ইজারাসহ বিতর্কিত কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেফদার করেছে পুলিশ।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে উপজেলা যুবদল এ সিদ্ধান্ত নেয়।

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। পরে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড় পান তিনি। পরে ফিরে এসে প্রথম স্ত্রীর বাড়িতে হামলা চালানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানকে উদ্ধার করা হয়েছে।

বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের বাড়ির বৈদ্যুতিক সংযোগের সব তার আড়াই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে এ দুঃসাহসিক চুরি সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধার পলাশবাড়ির পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১জুন) সকালে পৌর শহরের ছোট শিমুলতলা এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে যশোরের কেশবপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উপজেলার ভান্ডারখোলা বাজারে এই কর্মসূচি পালিত হয়।

চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) তহবিল থেকে ৪ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লবসহ কয়েকজনের বিরুদ্ধে। ‘জরুরি সংস্কার কাজ’ দেখিয়ে এই টাকা নেওয়া হয় বলে জানা গেছে।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আলাদা দুটি হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহতের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে বিগত সরকারের সুবিধাভোগীরা পুনরায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতারা দাবি করেছেন...

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে বুধবার (১০ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর একটি অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দলের এক নেতা নিহত এবং বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৭ কোটি ৭৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বুধবার (১০ জুন) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি অফিসের সার্টারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান ওরফে খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নোয়াখালীর বেগমগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে আটকের পর ওই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে।

সাভারের ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি (১৯) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর মৌচাক এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত সোয়া ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের রাস্তায় তাকে ছুরিকাঘাত করা হয়।

নারায়ণগঞ্জের রুপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবের জন্য তৈরি প্যান্ডেল ও মঞ্চ ভাংচুর এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। রোববার (৭ জুন) রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে এ মামলা করেন।

নোয়াখালীর সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে। এ সময়ে ৬০৫টি খুন এবং ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষনের শিকার ২০৯ জন নারী ও শিশু।

খুলনায় রেলের জমি, নদীর ঘাট, বাজারসংলগ্ন খোলা জায়গা ও সিটি করপোরেশনের উন্নয়নকাজ ঘিরে নতুন করে দখল ও চাঁদাবাজি চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর শহরের বিভিন্ন এলাকায় রেলের জমিতে নতুন স্থাপনা উঠেছে, কোথাও দোকানঘর করা হয়েছে

যশোর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মহসিন আলীকে হামলা, হত্যার হুমকি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

লক্ষ্মীপুরে উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য জনস্বার্থহীন প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করায় নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপি সভাপতি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না পেয়ে একটি দোকানে হামলা ও দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপনের পদ স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহে বিএনপি কর্মী নিহতের ঘটনায় জামায়াত নেতার বাড়িসহ অন্তত ১২ বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির পর বাড়ির সামনে নজরদারি জোরদার করেছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় একটি অনুষ্ঠানে সামনের সারিতে ছবি তুলতে দাঁড়ানোকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার (৭০) ওপর হামলা ও মারধর করেছেন যুবদল সমর্থক নেতা–কর্মীরা।

নেত্রকোণার মদন উপজেলায় দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের কর্ণফুলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. আল আমিনসহ (২৩) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর গলাচিপায় সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিক্রি করে অর্থ ব্যক্তিগত বিকাশ নম্বরে চাওয়ায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি অডিও ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙারি দোকান থেকে ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৩১ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে পিয়ারপুর গ্রামে অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনায় যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কফিল পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সোমবার (১ জুন) রাতে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনক আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে খুলনায় জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার (৩০ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) দেওয়া তথ্যকে ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নেত্রকোনার পূর্বধলায় ভিজিএফ কার্ড না দেওয়ায় ইউনিয়ন চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালাগাল ও পরিষদের সামনে ঝোলানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আফতাব উদ্দীন সরকার সোহাগ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

নাটোরের বড়াইগ্রামে এক মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়ের দায়ের করা মামলায় সোমবার (২৫ মে) অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

সাভারে নিয়ম নীতির তোয়াক্কা না করে দলীয় প্রভাব খাটিয়ে বিরুলিয়া ইউনিয়নের সহ-সভাপতি খোরশেদ আলম ইজারা ছাড়াই গরুর হাট বসিয়েছেন। এতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ক্রেতাদের কাছ থেকে হাসিলের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তার বাড়ির প্রাচীর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান।

কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের গেটের তালা ভেঙে কলেজ মাঠে পশুর হাট বসানোর অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফর ঘিরে উত্তেজনার পর এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা করেছে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ এনামুল কবির (৩৫)। এছাড়াও পিস্তলের বাট দিয়ে মারধর ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।

লাগাম টানতে জরুরি পদক্ষেপের আহ্বান

শিশু থেকে নারী… কেউ নিরাপদ নয়!

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আজ শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পাবনার সাঁথিয়ায় একটি অস্থায়ী পশুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত ৭ দিনে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন শিক্ষক ও অতিথিরা। হঠাৎ দুই ব্যক্তি লাঠি হাতে নিয়ে এক ব্যক্তিকে পেটাচ্ছেন। এমন পরিস্থিতিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে শিশুশিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিসে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সিড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ হাদি জিল্লুরের ওপর এই হামলা করেছেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম ব্যাপারী। ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রাজধানীর গেন্ডারিয়া নিজ বাসায় সিয়াম মিয়া(২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি একটি টুর এন্ড ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতো। মঙ্গলবার (১৯ মে) ভোরে এ ঘটনাটি ঘটে। মৃত সিয়াম গেন্ডারিয়ার লোহার পুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করেছে বিজিবিও।

সৌদিতে হজকালীন নিষেধাজ্ঞা অমান্য করে মক্কায় প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ মুকিব আলীকে কারাগারে পাঠিয়েছেন দেশটির আদালত।

দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে নির্বাচনসহ নানা বিষয়ে আড্ডা জমে যায়। কিন্তু ফেরার পথে এই অভিনেত্রীর সঙ্গে ঘটে ছিনতাইয়ের মতো দুর্ঘটনা। এতে অভিনেত্রীর কান ছিঁড়ে যায়। পরে সাতটি সেলাই লাগে।


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার সকালে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুরের জাজিরায় তিনটি স্থানে ঝটিকা মিছিল করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে মিছিল হয়।



কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী। শনিবার (১৬ মে) মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে।

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত এবং এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডুয়েট মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. রাবেয়া নাসরিন আকন।

ফেসবুকে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। ছৈয়দা বেগম ওই গ্রামের বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় হামলায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া পটিয়া ছাত্রদলের একাংশের আনন্দ মিছিলে বাধা দিয়েছে পদবঞ্চিতরা। আজ (শুক্রবার) বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

দাখিল পরীক্ষার্থীদের নামে অর্থ তুলে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাদ্রাসার সাবেক ছাত্র ও প্রতিষ্ঠানটির ছাত্রদল সভাপতি মাসুদ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনা রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ার মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদরাসার।

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণহীন অপরাধ, নিরাপত্তাহীন সাধারণ মানুষ


ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামের এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হয়ে এক মাস দুই দিন কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মোজাফফর আহমদ (২৫)। ডিএনএ পরীক্ষায় কিশোরীর সন্তানের সঙ্গে তার কোনো মিল না পাওয়ায় আদালতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে নতুন ঋণ নেয় ৮ হাজার ৬২ কোটি ডলার। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালে বন্দি। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে আগামী অর্থবছরে, ইতোমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে ৪০০ কোটি ডলার।


কাপাসিয়ার পাঁচ হত্যাকাণ্ডে নতুন মোড়

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়।

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে আটক করেছে পুলিশ।

রাজশাহীতে বিএনপি নেতার নেতৃত্বে এক ট্রাক জিরা লুটের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ব্যবসায়ী মো. ফেরদৌস সরদার (২৬) বাদী হয়ে ওই মামলা করেছেন।

সিলেটে মাজার জিয়ারতে আসা প্রতিবন্ধী তরুণীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব।

সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি।



আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে- কোনো বিদেশী চাপ, বিশেষ করে ভারতের দিক থেকে, এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে কি না।

গ্রেপ্তার এড়াতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলা প্রেস ক্লাব গঠন করা সেই শ্রমিক লীগ নেতা চৌধুরী মাহমুদ আশরাফ টুটুকে চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। টুটু সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আলোচিত।


লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার করইতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাওসারের মতো স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার এবং মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারার কয়েকটি ঘটনা সামনে এসেছে।

বাংলাদেশে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাওসারের মতো স্কুল শিক্ষার্থী গ্রেপ্তার এবং মাধ্যমিক পরীক্ষায় বসতে না পারার কয়েকটি ঘটনা সামনে এসেছে।

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলেজ ছাত্রদল সভাপতিসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ এই রায় প্রদান করেন।

ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

যুবদল নেতাসহ দুই হত্যা মামলার আসামি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশনের দিকে যেতে রাস্তার ওপর ও ফুটপাতে শত শত দোকান বসে। একটু সামনেই কয়েকটি স্কুল। সেগুলোর আশপাশের রাস্তা, গলির সড়ক ও ফুটপাত দখল করে বসে দোকানের পর দোকান। দেখলে মনে হবে যেন পুরোটাই বিপণিবিতান।

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর ও মাগুরার তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও উপজেলা বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে পুলিশ। এরপর নানা নাটকীয়তা শেষে এদিন দিবাগত রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে জামালপুরের মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (০৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২ মে) রাত ৯টার দিকে উপজেলার ভাগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিজের ক্যারিয়ারের দিকে সময় দিতে চান তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু।

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা । এ সময় তারা টাকার বিনিময়ে কমিটিতে পদ দেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেন, ‘চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’।

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে ৬ জনই একযোগে পদত্যাগ করেছেন।

২০০০ সালের ২৭ সেপ্টেম্বর। অপরাধজগৎ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তখনকার অপরাধজগতের অন্যতম আলোচিত সন্ত্রাসী হুমায়ুন কবীর ওরফে মুরগি মিলনকে। এরপর দীর্ঘ সময় পাল্টাপাল্টি খুন আর গোলাগুলিতে সরগরম ছিল রাজধানীর অপরাধজগৎ।

‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেওয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামসুল কবির ফরহাদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তার দলীয় পদ সাময়িক স্থগিত করা হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিবারকে সাহায্য করার জন্য অটোরিকশা চালানো শুরু করেছিল ১৪ বছর বয়সী কিশোর মো. রাজীব। গতকাল শুক্রবার অটোরিকশা নিয়ে রাত আটটায় সে ঘর থেকে বের হয়। রাতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করা শুরু করেন বিভিন্ন স্থান। গভীর রাতে মুক্তিপণ চেয়ে আসে ফোনও। আর আজ শনিবার দুপুরে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিধবা নারীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও তার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিধবা নারীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাসকে ইউপি কার্যালয়ে অবরুদ্ধ করেন এলাকাবাসী। এর আগে, আওয়ামী লীগ-দলীয় চারজন ইউপি চেয়ারম্যান প্রায় ১৯ মাস পর উচ্চ আদালতের নির্দেশে স্বপদে ফিরে দায়িত্ব পালনের সুযোগ পান।

পটুয়াখালীর বাউফলে উপজেলা কৃষক দলের নেতার বিরুদ্ধে প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পালকে (৬২) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অতুল চন্দ্র পাল দৈনিক ভোরের কাগজের বাউফল উপজেলা প্রতিনিধি।

রংপুরের মিঠাপুকুরে বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এনামুল হককে দল থেকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ দাবি করেছে। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোনসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সাতক্ষীরার কলারোয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে মোটরসাইকেলে এসে গুলি চালানোর ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি গুলির পর মুহূর্তের মধ্যে হামলাকারীরা পালিয়ে গেলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির দুইজন নেতাসহ মোট ৭ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার কারণে বাসা ছাড়া নোটিশ পাওয়ার অভিযোগ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ইনফ্লুয়েঞ্চার নুরুজ্জামান কাফি। সোমবার (২৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় বাসা ছাড়ার নোটিশ পাওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে অনলাইনে সক্রিয় অবদান রাখা এই কন্টেন্ট ক্রিয়েটর।

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পির পৈতৃক জমি দখলের চেষ্টা এবং তার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে।

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে মো. শাহাদাত (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) অধ্যক্ষের কক্ষে অধ্যক্ষসহ বেশ কয়েকজন বিভাগীয় প্রধানের উপস্থিতিতে শিক্ষার্থীদের দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। ১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফ আলীকে ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ সিহাবের চড়-থাপ্পড় থেকে এই ঘটনার সূত্রপাত।

চট্টগ্রামের রাউজানে ফের রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। তিন দিনের ব্যবধানে উপজেলায় নাছির উদ্দীন (৫৫) নামে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি।

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পির পৈতৃক জমি দখলের চেষ্টা এবং তার পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের বিরুদ্ধে।

নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চট্টগ্রামের রাউজানে পাহাড় ও মাটি দখল, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘাতের জেরে তিন দিনের ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব আর ছত্রছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে, ফলে উপজেলাজুড়ে আতঙ্ক বাড়ছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এক হকারকে মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে অধ্যক্ষ ও নারী শিক্ষকের ওপর হামলার পর আজ রোববার কলেজ খুললেও তাঁরা কলেজে যেতে পারেননি। তাঁরা এখনো চিকিৎসাধীন বলে জানা গেছে। কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম হয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আবদুল আওয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুরে তাঁকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। বেলা পৌনে দুইটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সামনে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এক শিবির নেতার মাথা ফেটে যাওয়ায় তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমতলী উপজেলার এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঠিকাদার মো. শহীদুল ইসলাম খান বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত মো. ইমরান খান আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেইসবুকে ফটোকার্ড পোস্ট ও ‘তীর্যক মন্তব্য’ লেখার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক যুবককে আটক করা হয়েছে।

‘গুপ্ত’ শব্দ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের বাগ্যুদ্ধ গড়িয়েছে সংঘাতে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনায় সংঘর্ষ হয়েছে। ধারালো অস্ত্রের ব্যবহার হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে দেশের শিক্ষাঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ড. মিজানুর রহমান আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে নারী শিক্ষককে মারধর ও হাতাহাতির ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুন হীরার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০) মারা গেছেন। এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির অপর গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুরসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। সংসদ সদস্যের দাবি, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা–কর্মী।

রাজধানীর শাহবাগ থানার মধ্যে বিনা উসকানিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। তবে পুলিশের বিরুদ্ধে এই হামলার সময় নীরব ভূমিকা পালনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শাহবাগ থানা-পুলিশ কোনো বক্তব্যও দেয়নি।


রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে। অভিযুক্ত জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

রাজধানীর শাহবাগ থানার মধ্যে বিনা উসকানিতে সাংবাদিকদের ওপর হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় থানা চত্বরে এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর বাংলা ফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।

রাজধানীর শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। ঢাবি ক্যাম্পাসের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনসহ সবাইকে দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বট আইডি (স্বয়ংক্রিয় সফটওয়্যার দ্বারা পরিচালিত) থেকে একটি এডিটেড ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে। এসময় ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক হোসেন ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার নিয়ে শাহবাগ থানার ভেতরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারাও।

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি।

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ১২টি গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। এই হামলাকে ‘মব’ বলছে সমিতি। হামলার জন্য তারা ছাত্রদলের নেতা–কর্মীদের দায়ী করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার–শাস্তিসহ তিন দফা দাবি জানিয়েছে সমিতি।

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত শাহরিয়ার আহমেদ (২৩) নামের এক ছাত্রদল নেতা আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ির হেয়াকো বনানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশের চট্টগ্রামে একটি কলেজে গ্রাফিতিতে 'গুপ্ত' শব্দ লেখা নিয়ে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর দুই সংগঠনের পরস্পরবিরোধী অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।

চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠি হাতে থাকা দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন ছাত্রদল নেতা, অন্যজন জামায়াত সমর্থক। পুলিশ বলছে, অন্য অস্ত্রধারীদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গাজীপুরের শ্রীপুরে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হামলা ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে বিএনপির ৬ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সোমবার (২০ এপ্রিল) তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে শ্রীপুর উপজেলা বিএনপি।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এক সময় ছাত্ররাজনীতির আড়ালে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হল দখল ও নানা অনৈতিক কর্মকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা।

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর হয়ে উঠেছে। বিদেশে বসেই নাড়ছে কলকাঠি। যখন যাকে দরকার দিচ্ছে ফোন, চাইছে মোটা অঙ্কের চাঁদা। কখনো দেশে থাকা সহযোগী সরাসরি গিয়ে ফোন ধরিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে ‘বড় ভাই’ কথা বলবেন। অগত্যা পিলে চমাকানো হুমকি।

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে সংঘর্ষের রেশ কাটার আগেই রাতে নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় জামায়াতে ইসলামী পরিচালিত একটি লাইব্রেরিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন জামায়াত নেতারা।

রাজধানীর মহাখালী এলাকায় ছুরিকাঘাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমদ হোসেন (৫০) আহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)

লন্ডনের অভিজাত রিজেন্ট পার্কের নীরব আবাসিক এলাকায় মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়ি, আর বাংলাদেশে হাজার কোটি টাকার ঋণখেলাপি—এই বৈপরীত্যের মাঝেই উঠে এসেছে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আজিজ রাসেলের বিস্তৃত আর্থিক নেটওয়ার্ক।

বিনা মূল্যের পাঠ্যবইয়ের বেশি চাহিদা পাঠানো শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় এক কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা দেওয়া হয়েছিল জেলা-থানা ও উপজেলা শিক্ষা অফিস থেকে।

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সাবেক প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত শেষ বৈঠকের একটি ছবি শেয়ার করে সংগঠনটিকে বিদায় জানিয়েছেন।

দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সরবরাহও করা হচ্ছে গত বছরের সমপরিমাণ। সরকারের এমন দাবির মধ্যেও সারা দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র সংকট। তেল নিতে দীর্ঘ লাইন এবং পেট্রল পাম্প বন্ধ থাকার ঘটনায় জনমনে নতুন প্রশ্ন তৈরি করেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বছরের ৫ সেপ্টেম্বর নুরুল হক ওরফে নুরাল পাগলার কবরকে ‘শরিয়ত পরিপন্থী’ দাবি করে ‘ইমান-আকিদা রক্ষা কমিটির’ ও ‘তৌহিদি জনতার’ ব্যানারে কর্মসূচি পালন করছিলেন মুসল্লিরা।

মানিকগঞ্জে শিশু শিক্ষার্থী আতিকা আক্তার (৮) হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায়।

রাজধানীর মোহাম্মদপুর যেন এক আতঙ্কের জনপদ। আজ ছিনতাই, তো কাল হাত-পা কেটে বুনো উল্লাসে খুন। পরদিনই আবার রাস্তায় পড়ে থাকে রক্তাক্ত নিথর দেহ। আছে চাঁদাবাজি থেকে শুরু করে অনেকটা প্রকাশ্যে মাদকের কারবার। এলাকার বাসিন্দারা সব দেখেও আতঙ্কে চুপ থাকতে বাধ্য হয়।


রাজশাহীর পুঠিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রকাশ্যে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সকালে দোকান খুলে বসা অবস্থায় এক মাদকাসক্ত যুবকের হামলায় নিহত হন মামুনুর রশিদ জুয়েল (৪৮)। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

আধুনিক শহরে লেক পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখে। কিন্তু ঢাকায় চিত্রটি ভিন্ন। এ রাজধানী শহরে বেশ কয়েকটি বড় লেক থাকলেও সেগুলো এখন ময়লার ভাগাড়; দূষণে বিপর্যস্ত, মশা-মাছির প্রজননস্থল আর দুর্গন্ধের উৎস।

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সি এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজিত জনতার গণধোলাইয়ে প্রাণ গেছে দুজনের।

আওয়ামী লীগ আমলে বিসিএসের ফলাফলে নজিরবিহীন জালিয়াতি করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে মেধার তোয়াক্কা না করে রাজনৈতিক বিবেচনা ও বিপুল অর্থের বিনিময়ে প্রশাসনে বহু ক্যাডার নিয়োগ দেওয়া হয়। সব ধরনের নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে

পিলখানায় ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিককে গুমের পর হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়েছে বলে জেরায় উল্লেখ করেছেন তার স্ত্রী মুন্নী

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে লিফটের ফাঁকা গর্তে ফেলে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের ভয়ে প্রাণ বাঁচাতে ভবনের আটতলায় উঠে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। নিহতের নাম আশফাক কবির সাজিদ (১৭)। ঘটনাটিকে ঘিরে এলাকায় কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহ সামনে এসেছে।


মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ১২ হাজার ৯৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পে ২৭.২ কিলোমিটার সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এতে কিলোমিটারপ্রতি ব্যয় হবে ৪৭৬ কোটি টাকা। অভিযোগ উঠেছে, এ মহাসড়ক নির্মাণে ব্যবহৃত বালু সরবরাহকে কেন্দ্র করে সরকারের ৪৫০ কোটি টাকার রাজস্ব কৌশলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পকেটে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র্যাবে দায়িত্ব পালনকালে কথিত ক্রসফায়ার ঘটনায় দায়ের করা একাধিক মামলায়

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ছয় বছর বছর আগে ঢাকায় সিআইডির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকসাদুদ–জামানকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছ থেকে ১ কোটি ৪২ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচনায় এসেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা কায়সার রিজভী কোরায়েশী। ওই ঘটনায় আকসাদুদ–জামানের স্ত্রী তাহমিনা ইয়াসমিন ও পুলিশ কর্মকর্তা কায়সার কোরায়েশীর মধ্যে মুঠোফোনের কথোপকথনের একটি অডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তাহমিনা ইয়াসমিনকে বলতে শোনা যায়, ‘১ কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই। আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?’

শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকসহ খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক করেন স্থানীয় লোকজন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ওই চাল রাখা হয়। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনি দ্বন্দ্বের জেরে পিস্তল বের করে বিএনপি নেতা বাবাকে গুলি করেন ছেলে। এ ঘটনায়

ঢাকা জেলা উত্তরের কার্যালয় খোলাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দু্ইগ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর নিজ

নোয়াখালীর সদর উপজেলায় চাঁদা না পেয়ে এক বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. লিটন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

নোয়াখালীর সদর উপজেলায় চাঁদা না পেয়ে এক বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. লিটন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান হত্যার ঘটনায় কোনো মামলা করবে না তাঁর পরিবার। আজ সোমবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আবদুর রহমানের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান। এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

লক্ষ্মীপুরে নিজের ‘ঘুমন্ত ছেলেসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে’ আহত করার পর ছাদ থেকে লাফ দিয়েছেন অবসরপ্রাপ্ত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হামলার শিকার হওয়ার অভিযোগে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় রাজশাহীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল

ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা

গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুমের প্রায় সাত বছর পর ২১ ফুটের সেই কক্ষে এসি লাগানো হয়েছিল বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

গত শুক্রবার দিবাগত রাত থেকে ফিলিপনগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৭টি আইডি (তিনটি পেজ ও চারটি ব্যক্তিগত আইডি) থেকে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হতে থাকে। ধর্ম অবমাননার অভিযোগ আনা ভিডিওর লিংকগুলো গতকাল শনিবার সকাল পর্যন্ত ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মেসেঞ্জার ও আইডিতে শেয়ার হতে থাকে। সকাল ৯টার দিকে এই লিংকগুলোর তথ্য পুলিশ কর্মকর্তার নজরে আসে। বিষয়টি নিয়ে পুলিশের এক কর্মকর্তা ফিলিপনগর এলাকার কয়েকজন নেতার সঙ্গে কথা বলা শুরু করেন। ভিডিওগুলো সম্পর্কে এবং কোনো কিছু হতে যাচ্ছে কি না, এ বিষয়ে আলাপ চলতে থাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের একটি কক্ষে ‘নারী অবস্থান করছেন সন্দেহে’ ভোররাতে ‘জোর করে’ তল্লাশি করেছেন ছাত্রশিবির কর্মী ও হল সংসদের নেতারা। এ ঘটনায় ওই হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) সহ তিনজনের আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় হলের সহসভাপতিকে (ভিপি) কারণ দর্শানোর নোটিশ এবং অধিকতর তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শ্যালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা। শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের বাবার বাড়িতে অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন স্ত্রী ফারজানা আক্তার অপি।

লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের

দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেএমসি বিল্ডার্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গণ অধিকার পরিষদের

সারা দেশজুড়ে চাঁদাবাজদের একটি আনবায়াসড তালিকা তৈরি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

যুগ্ম সচিব পদমর্যাদার বিতর্কিত এক কর্মকর্তাকে নিজ মন্ত্রণালয়ে চাইছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধা সরকারিপত্র (ডিও) দিয়েছেন তিনি। তবে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে সাড়া দিচ্ছে না।

বাংলাদেশ পুলিশ যত দ্রুত সম্ভব নিজেদের ইউনিফর্ম বা নির্ধারিত পোশাক বদলে নতুন পোশাক চায়। গত এক সপ্তাহে দুবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে নতুন পোশাকের পাঁচ ধরনের রং উপস্থাপন করেছে পুলিশ প্রশাসন। পুলিশ চায়, সরকার সেখান থেকে একটি ধরন বেছে নিক।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর অস্তিত্ব সংকটে পড়া আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে

ঢাকায় সিকেডি ইউরোলজি হাসপাতাল–এর ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. কামরুল ইসলামের

চলতি বছরের বিগত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত) সারাদেশে রাজনেতিক ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দলীয়

নিজেকে নিয়ে সত্য-মিথ্যা মিশিয়ে সংবাদ প্রচারে বিরক্তি প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক

রাজধানীর একটি মানবিক চিকিৎসা উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদে আরও একাধিক আসামিকে সাজা দিয়ে ট্রাইব্যুনাল এই হত্যাকাণ্ডে দায়বদ্ধতার বার্তা স্পষ্ট করেছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর

লক্ষ্মীপুরের রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় মেহেদী হাসান (রিয়াদ) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

জুনিয়রের সঙ্গে বাগ্বিতণ্ডা জেরে মাথা ফাটানো ও বাইক জব্দের অভিযোগে সাময়িকভাবে সদস্য পদ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট


সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, জনৈক বিচারপ্রার্থীর কাছ থেকে মামলার স্থগিতাদেশ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া এই আইনজীবীর ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় সোমবার আইন মন্ত্রণালয় তাঁর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করে। উল্লেখ্য, নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল দায়িত্ব নেওয়ার পর অভিযোগটি খতিয়ে দেখে এই ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

লক্ষ্মীপুরের চকবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার বিকেলে একই স্থানে দুই সংগঠনের কর্মসূচি ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নিষেধাজ্ঞা দেন। গতরাতে দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির জের ধরে এই উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নেই। অন্যান্য জায়গার মতো ঝটিকা মিছিল বা কোনো কর্মসূিচতে গত প্রায়

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরির একটি অস্বাভাবিক ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবার মোটরসাইকেলের

ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসরকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় লুৎফুর রহমান সাজু নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয়দের অভিযোগ, জুয়ার আসর বন্ধে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় যুবদল কর্মীর দায়ের করা

চাঁদপুরের মতলব উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ৬

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ফরেস্ট অফিস এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক

ড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ মোহনা ও ধলেশ্বরী নদীর বক্তাবলী ঘাট এলাকায় গ্র্যাব ড্রেজার দিয়ে প্রতিদিন প্রায় দেড় লাখ ফুট মাটি উত্তোলন করে স্থানীয় ইটভাটাগুলোতে বিক্রি করা হচ্ছে।

পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই এলাকার বাসিন্দা তানভির ইসলাম মোটরসাইকেলটির মালিক । বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম রাত প্রায় ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশ তাকে

অসুস্থ এক রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হলে তার স্বজনরা সময়মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তাদের ...

জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যেই বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন, কোম্পানিগুলো বোতলজাত সয়াবিনের সরবরাহ ব্যাপকহারে কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্লানবিহীন এই বাড়ি নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবেশী মো. আমির হোসেন সিটি করপোরেশনে লিখিত অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না রহস্যজনক কারণে। এনিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আহত মুক্তিযোদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগমের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি এ ঘটনাকে “জুলুম” বলে আখ্যা দেন।

বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আওয়ামী শাসনামলে আমিনুল ইসলাম সুজন রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে জাল সনদে প্রধান শিক্ষক হয়েছিলেন। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে পাশ করে ক্ষমতার প্রভাবে পাঁচ বছরের ছুটি নেন। বিদ্যালয়টি এমপিওভুক্ত হবার পর উভয় কর্মস্থল থেকে ...

জুলাই গণ-অভ্যুত্থানকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরও ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন, যেখানে গত ১৯ জুলাই মিরপুরে আন্দোলনকারীদের ওপর তাঁর নির্দেশে নির্বিচার গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য যে, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআই প্রধানের দায়িত্বে থাকা মামুন খালেদকে গত ২৫ মার্চ রাতে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক তদন্তে ওই হত্যাকাণ্ডের সাথে তাঁর জড়িত থাকার পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। বর্তমানে ডিবি হেফাজতে তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঈদের ১০ দিন পরও প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্থানীয় জনগণের কাছে না পৌঁছানোয় সুনামগঞ্জ-২ ( দিরাই ও শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকা থেকে পুলিশের লুণ্ঠন করা একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।

দেশে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ২। মার্চে রাজনৈতিক সহিংসতার সংখ্যা আগের মাসের তুলনায় বেড়েছে তিন গুণের বেশি।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি আছেন সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে গিয়ে এক কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সিন্ডিকেট সভাসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে...

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিজেকে খাঁটি বিএনপি দাবি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগের সময়ের ঢাকায় যুবলীগের প্রভাবশালী নেতা আখতারুজ্জামান রিপন। তার এই দাবিকে ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার এই দাবি মানতে নারাজ এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দীর্ঘদিন ধরে নয়-ছয় করে আসছিলেন ডিলার জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন। গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় সমালোচনা শুরু হয়েছিল।

বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আফজাল নাছেরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

দেশকে অস্থিতিশীল করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি নেতার বাড়ি থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে

নোয়াখালীতে যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্র নিলয়কে কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারিরা। শনিবার (২৮ মার্চ) ভোর

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে জরিমানা করা হয়েছে।

মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নে নির্মাণাধীন একটি ব্রিজের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুম (৩৫) নামে ড্রেজার মালিককে

নেত্রকোনার মদনে এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় বিএনপি নেতার কাছে স্বামীর বিচার চাইতে গিয়ে উল্টো ওই নেতার হাতে এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার (২৭ মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আরমান সর্দার (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাঁচ্চর গোলচত্বরে এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে মধ্যযুগীয় কায়দায় ছাত্রদলের ৮ নেতাকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি পাশ্ববর্তী

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী ছাত্রদল নেতা-কর্মীদের

নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াত এমপির নাম ঘোষণা করেননি বিএনপিপন্থি সঞ্চালক

বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের অন্যতম কুশীলব প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ আইনের জালে ধরা পড়েছেন।

এলাকায় আধিপত্য বিস্তার ও ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মগধরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছউল্লার হাট এলাকায় দলীয় কার্যালয়ে এই সংঘর্ষ হয়।

ঝিনাইদহের হরিণাকুণ্ডে জামায়াত সমর্থিত ১০-১২ জন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেমের মৃত্যুর পর বিএনপি নেতাকর্মীরা এ ভাঙচুরের ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া-৪ আসনের বিএনপি নেতা সৈয়দ মেহেদী আহমেদ এক আলোচনা সভায় অভিযোগ করেছেন যে, বিগত নির্বাচনে প্রশাসন ও দলীয় বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে তাঁকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) তাঁর সঙ্গে 'গাদ্দারি' করায় তাঁদের সরকার ক্ষমতায় থাকায় তাঁরা তাকে 'ইচ্ছা করে' বদলি করে দিয়েছেন। ৭৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিকের মতে, ভোট পুনর্গণনা হলে তিনি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতেন, যার জন্য তিনি ইতোমধ্যে হাইকোর্টে মামলাও করেছেন। গত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বিস্ফোরক বক্তব্যের ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নিম্নআয় ও দরিদ্রদের জন্য বরাদ্দের চাল বিতরণ না করে নিজের ইটভাটায় মজুতের অভিযোগ উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক বিএনপি নেতার বিরুদ্ধে।

মৌলভীবাজারের বড়লেখায় ডাবচুরির অভিযোগ তুলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদকসহ দুজনকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনা ঘটেছে।

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানের চাঁদা দাবির একটি ফোনালাপ ফাঁস হওয়ায় দলটির সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের অন্যতম নেপথ্য নায়ক ফেনী-৩ আসনের সাবেক বিনা ভোটের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি।

মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নর হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান দিয়ে ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। বর্তমানে শহরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন।

নীলফামারীর চিলাহাটি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাগেরহাটের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাচুরের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাত ৯টায় বাগেরহাট শহরের শহীদ মিনার এলাকা থেকে যুবদল নেতা সুমন পাইককে (৪০) গ্রেপ্তার করা হয়।

বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা আদায় নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিএনপি নেতার পিটুনিতে খোরশেদ আলম সিকদার (৫৭) নামে এক ট্যানারি-শ্রমিক নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আরো চারজন ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে ঈদের দিন স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ঈদ উপলক্ষে আয়োজিত একটি প্রীতি কাবাডি (হাডুডু) ম্যাচকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের অংশগ্রহণে

বরিশালের হিজলায় মসজিদে বালু সরবরাহ না করায় ক্ষুব্ধ মুসল্লিরা ড্রেজারের পাইপ খুলে নেওয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বাড়িতে

নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচআহত হয়েছেন।

এতে উভয় পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।

বাগেরহাটের মোংলা উপজেলায় চিংড়ি ঘের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামী কর্মী জালাল আহমেদকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে যুবদল নেতা জাকির হোসেন গ্রুপ।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা দত্তপাড়া ইউনিয়নে পুনিয়ানগর গ্রামে আরমান হোসেন (৩১) নামে এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত আরমানকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশের গুরুত্বপূর্ণ আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি লুটের অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ফারহান শাকিল গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি।

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক এনামুল খন্দকারকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপি নেতা মেহেদী হাসান পলাশের বিরুদ্ধে। সোমবার বিকেলে মধুখালী পৌরসভার মুজাফফর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর হোটেলে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে শহীদ জিয়া শিশু পার্কটি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন নামের এই ইজারাদার রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহীতে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশের সিটি কর্পোরেশনের পর ৪২টি জেলা পরিষদেও দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত

রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভিজিএফের চাল না পেয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন সিরাজুল ইসলাম। এ সময় ভুক্তভোগীকে কিল-ঘুসি মেরে তাড়িয়ে দেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক।

গ্রেফতার শুকুন মিয়াজি (৬০) ওই গ্রামের মৃত নুর ইসলাম মিয়াজির ছেলে এবং ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি।

রোববার ভোর রাতে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কৃষকের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে বিএনপি নেতা মনিরুল হক মনিরসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।


লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে ভিজিএফ চালের ৩০ শতাংশ ভাগ দাবি করার একটি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা

ফরিদপুরের ভাঙ্গায় মো. রাজু মোল্লা নামে যুবলীগের এক নেতাকে কৃষক দলে পদ দেওয়ায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে বহিষ্কার করেছে

চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি থেকে উচ্ছেদ করতে না পেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

নিয়োগ কমিটি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া ও পরিচ্ছন্নতাকর্মী) পদে (১৩ মার্চ) শুক্রবার বিকেলে ইউএনওর কার্যালয়ে নিয়োগের জন্যেআটজন পরীক্ষার্থী অংশ নেন।

হামলাকারী ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার রফিক হাওলাদারের ব্যবহৃত তার ঘরের পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্টা করে। এতে তিনি বাঁধা দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে অপারগতা প্রকাশ করলে তর্কাতর্কির এক পর্যায়ে নয়ন হাওলাদার ও উজ্জল হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে।

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মো. রফিক হাওলাদার ও তার স্ত্রী সালমা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। শনিবার রাতে এ ঘটনায় তারা দুজন আহত হয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ পায়নি; অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদরে জামায়াতের নারী কর্মীদের ইফতার মাহফিল ও তালিমে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে

প্রত্যাশিত চাঁদা না পেয়ে এক শ্রমিককে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি নেতা তরু মিয়া মারা গেছেন। আজ শুক্রবার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ‘মব সৃষ্টি করে’ বিএনপি নেতার বিরুদ্ধে একটি কলেজের কর্মচারী নিয়োগ

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরে শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদি হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। এ ঘটনায় উভয়পক্ষই একে অপরের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগের অভিযোগে ইউনিয়ন শ্রমিক দল নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে চাল বিতরণের সময় উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিশৃঙ্খলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি মুরগিবাহী গাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১২ মার্চ রাতে উছমানপুর এলাকায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়ার নেতৃত্বে একদল যুবক গাড়িটি আটকে প্রায় ১৬০টি মুরগি এবং চালক ও হেলপারের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে কোম্পানির সুপারভাইজারের মোটরসাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়, যা পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে ফেরত পাওয়া যায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী গৃহিণী নাসিমা অভিযোগ করে বলেন, ইব্রাহীম তাদের বাড়ির পাশেই থাকেন। দারিদ্র্যের কারণে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিনি ইব্রাহীমের কথায় রাজি হন। প্রথমে কার্ড করে দেওয়ার কথা বলে তার মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে নেন। পরে জন্মনিবন্ধন সনদ না থাকায় নতুন করে করে দেওয়ার জন্য ৮ হাজার টাকা দাবি করেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। বিএনপি নেতাদের দাবি, ইউএনও আর্থিক লেনদেনের মাধ্যমে ‘আওয়ামী লীগের ফ্যাসিস্টদের’ নিয়োগ দিচ্ছিলেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তারা জোরপূর্বক নিয়োগের ফাইল ও নথিপত্র ছিনিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে যান, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউএনও রায়হানুল ইসলাম এই ঘটনাকে 'মব কালচার' হিসেবে অভিহিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ সদস্যরা।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

রিমান্ড মঞ্জুরকৃত দুই ছাত্রনেতা হলেন, ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও ‘দ্য রেড জুলাই’ এর জেলা কমিটির আহবায়ক আবু হাসনাত তানাইম।

তিনি ভিজিডি কার্ডের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে দুষ্কৃতকারীরা মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

আলুচাষিদের কাছে বস্তাপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়িতে ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাই নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।


মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে আধিপত্য বিস্তার ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিএনপির

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত হাফেজ মাওলানা মফিজুর রহমান নামে জামায়াত নেতা মারা গেছেন।

কক্সবাজার বিমানবন্দর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু আবারও স্লাটশেমিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

একপর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৪-৫ জন আহত হন।

রাজশাহীতে এক কলেজ শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ

মামলায় বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহীতে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে এক কলেজ শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগে উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলায় আফসার নামে ইউনিয়ন যুবদলের এক নেতা গুরুতর আহত হন।

লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, “আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতারের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।”

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের যুবদল সাধারণ সম্পাদক শহিদুল্লাহ (৫৫)কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর জন্য মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠী বাজারে চাঁদা না দেওয়ায় মো. আল-আমীন (২৮) নামের এক কাঁচামাল (তরিতরকারি) ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলামে দানের একটি গরু কিনেও প্রায় এক বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া

দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় যুবদল ও ছাত্রদলের

রাজশাহীতে এক কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

সাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য।

তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের পর ক্ষমতার অপব্যবহার করে রাস্তা আবার বন্ধ করার অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয়রা তার বিরুদ্ধে ব্যাপক হয়রানির অভিযোগ করেছেন।

অভিযুক্ত সম্রাট মিয়া, হাসান কবির ও সৃজন আহমেদ সুজন কারখানায় গিয়ে কাগজ দেখার নাম করে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন ও হামলার হুমকি দেন।

পাশাপাশি ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিল সম্বলিত তালা লাগিয়ে দিয়েছে মামুন শেখ।

অভিযানের সময় মাদককারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ও হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি বলে জানায় থানা পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মো. ইদ্রিস নামের এক সবজি বিক্রেতার মৃত্যুর অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও মন্তব্য করাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় মো. ইদ্রিস (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে...

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কৃষক দল নেতা মো. সাহাবউদ্দিনকে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি অ্যাগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনাজপুরের নবাবগঞ্জে একটি বাজারের সরকারি বটগাছের ডাল কেটে প্রায় ৬০ হাজার টাকার কাঠ ও খড়ি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে।

রংপুরে কারাগারে থাকা এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলচেষ্টার অভিযোগে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক

অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বগুড়া শহর যুবদলের সহ-সভাপতি রায়হান শরীফ মাসুমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) মধ্যরাতে হঠাৎই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী

ময়মনসিংহের তারাকান্দায় খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে প্রকাশ্যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

অপরাধ পরিস্থিতির অবনতি। দুই সপ্তাহে ৪০ খুন, সরকারি দলের নেতাকর্মী পাঁচজন। খুন বেশি খুলনা ও চট্টগ্রামে, কম বরিশাল-রংপুরে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি এলাকা থেকে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার সাত বছরের মেয়েটি মারা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

প্রায় আট দশক ধরে ব্যবহৃত লাশ গোসলের একটি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জে একটি ইফতার অনুষ্ঠান ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে বিকেএমই‘র সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এ মন্তব্যের জেরে প্রায় দুই ঘণ্টা একটি পোশাক কারখানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি।

কপোতাক্ষ নদের বালু লুটের সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়।

দিনাজপুরের নবাবগঞ্জে একটি বাজারের সরকারি বটগাছের ডাল কেটে প্রায় ৬০ হাজার টাকার কাঠ ও খড়ি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের বউবাজার চত্বরে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে জামায়াতের কর্মী ও স্বর্ণ ব্যবসায়ী হাফিজুর রহমানকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় একই পরিবারের পাঁচজনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের আটজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে। নিহত হাফিজুরের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে গত রোববার রাতে জীবননগর থানায় মামলাটি করেন। মামলায় জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীনকে হুকুমের আসামি করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, তাঁর তিন ভাই ইমরান হোসেন, মো. বাপ্পা ও মো. তৌফিক এবং তাঁদের বাবা জসিম উদ্দিন ছাড়াও মো. তুষার ও শাহীন রেজাকে আসামি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি উপজেলার হাসাদহ এলাকায়। ওই এলাকায় গত শনিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নিহত জামায়াত নেতার ভাইকে দলীয় কর্মী দাবি করেছে জামায়াত।

নাটোরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে চাঁদা দাবি করা যুবদল নেতা রাকিবুর রহমানকে (রাজা) গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি কর্মীদের হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে হাসপাতালে

বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা খুন হয়েছেন।

খুলনার দিঘলিয়া উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের

নাটোরের গুরুদাসপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে ইজারাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে রাতে টানানো ব্যানার দুপুরে পুড়িয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির লোকজনের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার ভাই নিহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

মাহফিলের প্রধান অতিথি ঠিক করা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর চারঘাটে গতকাল শুক্রবার রাতে এক বিএনপি নেতাকে

চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে

মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ঈদকে সামনে রেখে চাল বিতরণ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর বাটিকাডাঙা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়।

বিশৃঙ্খলার কারণে ১৩তম গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী এ অর্থনীতিবিদের বিদায় সুখকর হয়নি। বিদায়ী সংবর্ধনা ছাড়াই কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় গতকাল

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ঘটনার মূল হোতা নূর মোহাম্মদ ওরফে নূরা।

মাগুরায় ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহের কালীগঞ্জে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যশোরের অভয়নগর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পৃথক স্থানে দুর্বৃত্তদের হামলায় বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন।

হাটের টেন্ডার শিডিউল দাখিল করা নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমানের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে বিএনপি নেতাকর্মীরা।


সাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিডিয়া সেলের পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কাউসার সানী নামের একজন বিএনপি মিডিয়া সেলের সাংবাদিক বলে নিজেকে দাবি করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন এনসিপির সদস্যসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দুর্ব্যবহার এবং ফেসবুকে ভিডিও ক্লিপ দিয়ে হেয় করার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতের ওই ঘটনার পর আজ রোববার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তার কর্মীদের মারধরের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী হাসপাতাল পরিচালক নিজে বাদী হয়ে গত শুক্রবার

নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ বা তালা খোলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব তৎপরতা দলীয় নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে

নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সদ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে দেশের বিভিন্ন জেলায় একে একে খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। পতাকা উত্তোলন, দোয়া-মোনাজাত, স্লোগান ও প্রতীকী কর্মসূচির মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা পুনরায় উপস্থিতি জানান দিচ্ছেন।

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে মিজান সিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।

ঝালকাঠির রাজাপুরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জেরে তিন নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় নেতা মনির কাজী ও জাকির কাজী।

শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের

রাজধানীর যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে লেগুনা চালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চাঁদা ও আধিপত্য বিস্তারে যাত্রাবাড়ীতে লেগুনা চালককে হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াত–বিএনপির সংঘর্ষের ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন এক যুবদল নেতা। এতে ১০ জনের নাম উল্লেখসহ ১০–১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে

রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) পরিদর্শনে আসবেন, তাই হাসপাতালে ভর্তি হন ভোটের দিন ‘আহত’ হওয়া বিএনপির ২৩ নেতাকর্মী।

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ও গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।

নওগাঁয় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতে ইসলামীর মারামারিতে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এসময় তিনি উভয়পক্ষের আহতদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে আহতদের দেখতে যান লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী এ্যানি চৌধুরী। এসময় তিনি জানান, মারামারির ঘটনায় পুলিশ ও জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের সঙ্গে তার কথা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।