
লেখক সম্পর্কে
BD Politics Watch-এর পরিচিতি শিগগিরই যুক্ত করা হবে।
Author Archive
BD Politics Watch-এর সব সংবাদ



নবম পে-স্কেলে বেতন বৃদ্ধির বড় সিদ্ধান্ত, রাজপথের কর্মসূচিতে বিরোধীরা
৩১ আগস্ট সোমবারের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন এবং আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ।


ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’ হওয়ায় দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার উদাহরণ টেনে যে বক্তব্য দিয়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ।

"সরকার গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি"
সিরাজগঞ্জে সভায় এটিএম আজহারুল ইসলাম

সরকারকে ব্যর্থ বলছে বিরোধীরা, রাজনৈতিক চাপ হিসেবে দেখছে বিএনপি
সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার পর নানা কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ও পাল্টা বক্তব্য জোরালো হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্বসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল। এর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি এবং প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ তুলে সরকার ‘ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী।

সংসদে বিতর্কের আভাস, মাঠের রাজনীতিতেও বাড়ছে দলগুলোর তৎপরতা
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকটসহ বিভিন্ন ইস্যুতে সংসদে উত্তাপ তৈরির আভাস পাওয়া যাচ্ছে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় অধিবেশনে এসব বিষয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আসতে পারে।

মাঠপর্যায়ে সহিংস বিএনপি, কওমি ঘরানায় জামায়াতবিরোধী তৎপরতা
কওমি ঘরানার ইসলামি দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীকে ঘিরে দূরত্ব তৈরির তৎপরতা এবং জামায়াতের মতাদর্শ নিয়ে আলেমদের প্রকাশ্য সতর্কতাকে কেন্দ্র করে ইসলামি রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সাতটি দলকে নিয়ে পৃথক ঐক্য গঠনের চেষ্টা এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পৃথক অবস্থান নেওয়ার বিষয়টি এ তৎপরতাকে আরও স্পষ্ট করেছে।



মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের বিরুদ্ধে নিজ সংগঠনের নেতাদের মারধর, প্রকাশ্যে হুমকি এবং আবাসিক হলের সিট দখলের অভিযোগ উঠেছে।

‘র’ প্রধানের ঢাকা সফর: নিরাপত্তা সহযোগিতা নাকি পুরোনো গোয়েন্দা সম্পর্কের পুনর্বিন্যাস?
ভারতের বহির্মুখী গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নতুন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অতীতের নানা বিতর্কিত ঘটনার প্রশ্ন সামনে এনেছে।

এসএসসির ফল বিপর্যয়, এনটিআরসি নিয়োগ নিয়ে বিতর্কে সরকর
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা ২০০৮ সালের পর গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ফল প্রকাশের দিনেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সরকার বলছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জামায়াত, এনসিপি, ছাত্র সংগঠন ও শিক্ষক সংগঠনগুলো এর বিরোধিতা করেছে। ফলে শিক্ষা খাতের দুই গুরুত্বপূর্ণ ইস্যু—এসএসসির ফলাফল ও শিক্ষক নিয়োগ পদ্ধতি—নিয়ে সোমবার (৯ আগস্ট) দিনভর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ছিল তীব্র।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা, বিএনপির দুই মনোনয়নপত্র—১১ দলের প্রার্থী অলি আহমদ
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে হিসাব-নিকাশ। ক্ষমতাসীন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নিজেদের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে রাষ্ট্রপতি নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চলছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল ও বিরোধী জোটের অবস্থান স্পষ্ট হওয়ার পাশাপাশি দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

জুলাইয়ের চেতনা নিয়ে বিতর্ক এবং নানা টানাপোড়েনে সরগরম রাজনীতি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা কর্মসূচি, বক্তব্য ও পাল্টাপাল্টি অবস্থানে দিনভর সরগরম ছিল রাজনীতি। সরকার একদিকে প্রশাসনকে জনকল্যাণে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে, অন্যদিকে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা, তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়েও সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে।

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দিল্লির প্রভাব রয়েছে। দেশের রাজনীতির যত গণ্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না- সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে।

সংবিধানে গণভোটের প্রভিশন না থাকলে ২০২৬ সালেও কোনো নির্বাচন নেই: জামায়াত আমির
সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নেই—সরকারি দলের এমন যুক্তি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধানের মধ্যে যদি গণভোটের কোনো প্রভিশন না থাকে, তাহলে ২০২৬ সালেও কোনো নির্বাচন নেই।

তাসনিম জারার বর্ণনায় শহীদ আদিলের বাবার স্বপ্ন
জুলাই আন্দোলনে শহীদ হওয়া কিশোর আদিলের শেষ দিনের স্মৃতি এবং তার বাবার নতুন বাংলাদেশ নিয়ে তিনটি প্রত্যাশার কথা তুলে ধরেছেন সাবেক এনসিপি নেত্রী, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাসনিম জারা। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, শহীদরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; তারা পুরো দেশের, তাই তাদের নিয়ে রাজনীতি করা উচিত নয়।

৬ মাস আগে ড্রপআউট, তবুও হলে থাকেন রাবি হল ছাত্রদল সেক্রেটারি নিশাত
৬ বছরে তিনবার ফেল করায় ড্রপআউট হয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখার সাধারণ সম্পাদক। ড্রপআউট হলেও গত ৬ মাস ধরে হলে অবস্থানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ২৩২ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা পূরণ করতে পারেনি। অতীতে যে শাসনব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার মৌলিক কাঠামো অক্ষুণ্ন রাখা হয়েছে। ফলে জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে।



প্রতিমন্ত্রী শাহ আলমকে আসিফের উল্টো চ্যালেঞ্জ
কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


ডুয়েটকে অস্থিতিশীল করার অপতৎপরতা রুখে দেবে শিক্ষার্থীরা
দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশে সাম্প্রতিক উত্তেজনা, সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতি গভীর উদ্বেগজনক।

জাজিরায় তিন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুরের জাজিরায় তিনটি স্থানে ঝটিকা মিছিল করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে মিছিল হয়।
শাপলা চত্বরে গণহত্যা, বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি নাহিদ ইসলামের
২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যায় বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তখন হেফাজতের সঙ্গে বিএনপি ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে বিএনপির প্রকৃত ভূমিকা ঠিক কী ছিল

এক মাসে ঢাকায় ২৪ খুন, ৫৬ ধর্ষণ; নেপথ্যে মাদক-পরকীয়া-জুয়া
সামাজিক অবক্ষয়ের মাশুল দিচ্ছে দেশ


এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৫ মে) নির্বাচন কমিশনের আদেশক্রমে গেজেটটি জারি করেন সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজ।

যুবদল নেতা হত্যার ১৩ বছর পর চার্জশিট, ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি
পটুয়াখালীর বাউফল উপজেলার যুবদল নেতা মনিরুল হক মৃধা হত্যা মামলার দীর্ঘ ১৩ বছর পর সিআইডি অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগের চার্জ গঠনের শুনানি শেষে পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বিধবার নারীর সম্পত্তি দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিধবা নারীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও তার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে।

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক
দেশে আবারও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিতিশীলতা দৃশ্যমান নয়, বরং জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

জামায়াত-এনসিপি মৈত্রীর ভবিষ্যৎ কোন পথে
ত্রয়োদশ জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে বিরোধী দল হিসেবে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন নিয়ে সংসদীয় রাজনীতিতে তৃতীয় বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করে।

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন
চট্টগ্রামের রাউজানে ফের রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। তিন দিনের ব্যবধানে উপজেলায় নাছির উদ্দীন (৫৫) নামে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি।

স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে : রিজভী
স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না।

মাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম
বিএনপি সরকার মাত্র দুই মাসেই জনপ্রিয়তা হারিয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিরোধীদলীয় চিফহুইপ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বপ্ন বাস্তবায়নে সংস্কার কমিশনগুলো গঠিত হয়। কিন্তু প্রতিটি পদক্ষেপে বাধা দিয়েছে বিএনপি।

ঢাবি সাংবাদিক সমিতির সদস্য আহতের ঘটনায় দুঃখপ্রকাশ প্রকাশ নাছিরের
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন।

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানি কূটনীতিক
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলবিরোধী যুদ্ধে ইরানকে সমর্থন করায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি দূতাবাসের কালচারাল কাউন্সেলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী। তেল নিয়ে বাংলাদেশের যে সমস্যা রয়েছে তা অচিরেই সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াতের নীতিগত অবস্থান—সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়: হামিদুর রহমান আযাদ
জাতীয় সংসদে এক পরিবারের দুজন সংসদ সদস্য নয়—এমনটি জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংসদে ১৪০০ শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করবো : শহীদ জাবিরের মা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির প্রকাশিত ৩৬ জন প্রার্থীর তালিকায় মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের নেত্রী মানসুরা আক্তার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সমর্থকদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন।

১ কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা, নেপথ্যে শিক্ষা অফিসারদের বাণিজ্য: এনসিটিবির ৩৪ টিমের তদন্ত প্রতিবেদন
বিনা মূল্যের পাঠ্যবইয়ের বেশি চাহিদা পাঠানো শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় এক কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা দেওয়া হয়েছিল জেলা-থানা ও উপজেলা শিক্ষা অফিস থেকে।

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুজিবনগর দিবস কারো একার না, কোনো দলের একার না। মুজিবনগর দিবস সব দলের, মতের ও পথের। এমনকি মুজিবনগর দিবস বর্তমান সরকারের, এমনকি মুজিবনগর দিবস বর্তমান যে বিরোধী দল আছে তাদেরও।

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি।

বিষাক্ত আবর্জনায় ঢাকার লেকগুলো মৃত্যুর মুখে ঢলে পড়ছে
আধুনিক শহরে লেক পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখে। কিন্তু ঢাকায় চিত্রটি ভিন্ন। এ রাজধানী শহরে বেশ কয়েকটি বড় লেক থাকলেও সেগুলো এখন ময়লার ভাগাড়; দূষণে বিপর্যস্ত, মশা-মাছির প্রজননস্থল আর দুর্গন্ধের উৎস।

অদক্ষ হাতে রাষ্ট্র পড়লে দুর্ভোগ বাড়ে: অন্তর্বর্তী সরকার প্রশ্নে স্পিকার
অর্থনীতি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, অভিজ্ঞতার অভাবে ওই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, বরং নানা ক্ষেত্রে সংকট আরও গভীর হয়েছে।

পালিয়ে ৮ তলায় আশ্রয় নিয়েছিল সাজিদ, তবুও রেহাই পেল না
চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে লিফটের ফাঁকা গর্তে ফেলে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের ভয়ে প্রাণ বাঁচাতে ভবনের আটতলায় উঠে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। নিহতের নাম আশফাক কবির সাজিদ (১৭)। ঘটনাটিকে ঘিরে এলাকায় কিশোর গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহ সামনে এসেছে।

সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
সংবিধানের দোহাই দিয়ে সরকার কার্যত আরেকটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে আমার

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ে কওমি মাদরাসার বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি
ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে ক্ষমতায় থাকার অধিকার হারাবে বিএনপি: চরমোনাই

প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে: শিশির মনির
ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ

যুবদলের নামে চাঁদাবাজি; অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস
ঢাকায় সিকেডি ইউরোলজি হাসপাতাল–এর ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. কামরুল ইসলামের

যুবদল নেতার চাঁদাবাজির শিকার আলোচিত চিকিৎসক ডা. কামরুল
রাজধানীর একটি মানবিক চিকিৎসা উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের

আবু সাঈদ হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদে আরও একাধিক আসামিকে সাজা দিয়ে ট্রাইব্যুনাল এই হত্যাকাণ্ডে দায়বদ্ধতার বার্তা স্পষ্ট করেছে।

একজন ছাড়া সব স্বতন্ত্র এমপি বিএনপির সঙ্গে, জামায়াতের সঙ্গে এক ও বিএনপি সঙ্গে ৩ দল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অধিকাংশ স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) বিএনপির সঙ্গে জোটে থাকছেন।

পাচারের টাকায় অন্তত ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: সারজিস
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখের

গণনার সময় আমরা আমাদের ভোট রক্ষা করতে পারিনি: সারজিস
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের ভোট কেড়ে নেয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদেরকে দিব,

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, তাহের উপনেতা
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।


নতুন গভর্নর নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য আসিফ মাহমুদের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তুচ্ছ ঘটনায় ঢাবি শিক্ষার্থীর কাছে চাঁদাবাজির অভিযোগ, পরিচয়ে বিএনপির মিডিয়া সেল
সাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিডিয়া সেলের পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কাউসার সানী নামের একজন বিএনপি মিডিয়া সেলের সাংবাদিক বলে নিজেকে দাবি করেন।

রংপুরে সহিংসতার অভিযোগ: ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে এনসিপির আখতার বললেন, ‘দায় বিএনপিকে নিতে হবে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন এনসিপির সদস্যসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, তা অন্য আসনেও শুরু হবে।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি
স্থানীয় সরকার নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না হলেও এই নির্বাচন পরিচালনায় দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

