
ছাত্রদল সভাপতির নেতৃত্বে মুরগি চুরি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি মুরগিবাহী গাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ১২ মার্চ রাতে উছমানপুর এলাকায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়ার নেতৃত্বে একদল যুবক গাড়িটি আটকে প্রায় ১৬০টি মুরগি এবং চালক ও হেলপারের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে কোম্পানির সুপারভাইজারের মোটরসাইকেলের চাবিও কেড়ে নেওয়া হয়, যা পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে ফেরত পাওয়া যায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অপরাধhttps://npbnews.com/১৪ মার্চ, ২০২৬ এ ১০:৫৬ PM
