ডেমরায় মাদ্রাসায় বিষ্ফোরনে ৫ শিক্ষার্থী আহত

ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসায় ৮ম তলা ভবনের ৬ তলায়। বৈদুতিক সর্টসার্কিট থেকে বিষ্ফোরনে দেয়ালের বেশকিছু অংশ ভেঙ্গে যায়, ও আগুন লেগে যায়। সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
আহতরা হচ্ছেন, রেদোয়ান , মোদাব্বির, সাফি, মো: উজাইফা, রোমান। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। সোমবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক তিন টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, আহতরা জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রেদোয়ান নামে এক জনের অবস্থা গুরতর।
মাদ্রাসার শিক্ষার্থী মো: আকাশ বলেন, ৮ম তলা ভবনের ৬ষ্ঠ তলায় বৈদুতিক বোর্ড বিষ্ফোরনের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙ্গে পড়ে। এবং আগুন লেগে যায়। সে সময়ে ঐ রুমে ঘুমিয়ে থাকা কয়েক জন শিক্ষার্থী আহত হয়। বাকিরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। তারা ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। আহতদের কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।








