রাজধানীতে যুবকের রহস্য জনক মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়া নিজ বাসায় সিয়াম মিয়া(২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি একটি টুর এন্ড ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতো। মঙ্গলবার (১৯ মে) ভোরে এ ঘটনাটি ঘটে। মৃত সিয়াম গেন্ডারিয়ার লোহার পুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে।
মৃতের বড় ভাই ইমরান মিয়া বলেন, আমি ভোর রাতে বাহির থেকে অটো চালিয়ে বাসায় এসে আবার বাহিরে নাস্তা করতে যাই, পরে ফিরে এসে রুমের দরজার সামনে ছোট ভাই সিয়াম কে হেলান দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখি।
পরে মা' সহ তাকে ডাকতে থাকি, কোন সাড়াশব্দ নাই এক পর্যায়ে সে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। পরে দেখতে পাই কপালে ও হাতে আঘাতের চিহ্ন ।
সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই আরো বলেন, আসলে কি হয়েছিলো, কি ঘটেছিল, বাসার কেউ কিছুই বলতে পারেননি। গেন্ডারিয়া থানা পুলিশ কে জানানো হয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখবে।
গেন্ডারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানিয়েছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের কপালেও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবার থেকেও কোন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
তিনি আরও বলেন, বিষয় টি তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








