
কর্মসূচি
৫০৭ টি খবর


ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন
যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে। পরবর্তী সময়ে এ কমিটির পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করা হবে।

সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করবে ১১ দলীয় ঐক্য
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিকল্প প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জোটটি। জুলাই বিপ্লবের সব অংশীজনকে এই পরিষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে সালাম-রবিন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।

ধ্বংস করা হচ্ছে আ’লীগ আমলের বহুল আলোচিত ইভিএম মেশিন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে কেনা বহুল আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মামলা ও তদন্তসহ আইনি জটিলতায় থাকা কিছু মেশিন সংরক্ষণ করা হবে। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হওয়া এবং সংরক্ষণে বিপুল অর্থ ব্যয়ের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন রেসিডেন্ট) মি. ডেরেক লোহ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্স। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আপাতত গ্যাস উন্মুক্তভাবে নির্গমণের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির।

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে চলছে এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। সমাবেশ শেষে সকাল ৮টায় লংমার্চের বহর যাত্রা শুরু করার কথা রয়েছে।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ আজ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার, বিপুল বিনিয়োগের হাতছানি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ এবং এর ফলে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে স্বাগত জানিয়ে এ বিনিয়োগ আকর্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আ. লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা
নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। শনিবার (২৪ অক্টোবর) কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমলোচনা।

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, গ্রেপ্তার ২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত, আলোচনায় থাকবে যেসব বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আজ পৃথক কর্মসূচিতে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
একই দিনে পৃথক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম এমপি আরমানের
রাজধানীর মিরপুরে রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, মদদদাতাদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। এই সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা পবিত্র কুরআন মুখস্থ করেছেন, তাদের কুরআনের শিক্ষা সমাজে বাস্তবায়নের জন্য নেতৃত্বের আসনে দেখতে চান তারা।

আমির নির্বাচন নিয়ে সংঘর্ষ, কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত
দুই সদস্যের তদন্ত কমিটি

উপদেষ্টা পরিষদ নিয়ে জামায়াতে আলোচনা, থাকতে পারেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা
সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত না থেকে বিভিন্নভাবে পরামর্শ ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন—এমন ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে দলটি। নীতিগত বিভিন্ন বিষয়ে জামায়াতকে পরামর্শ দেওয়াই হবে এই পরিষদের মূল কাজ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর
১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

স্পেনের রাজাকে শুভেচ্ছাপত্র দিলেন বিরোধীদলীয় নেতা
স্পেনের জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে একটি শুভেচ্ছাপত্র দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে শুভেচ্ছাপত্রটি হস্তান্তর করেন তিনি।

সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। পাশাপাশি ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির নেতাকর্মীরা।

হঠাৎ বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান, কী নিয়ে আলোচনা
সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এর মধ্যেই হঠাৎ বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে।

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি
ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করেছেন কয়েকজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত হাতে লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ‘আ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে দলটির পক্ষ থেকে একটি উপস্থাপন তুলে ধরা হয়।

প্রেসক্লাবে সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ
পুলিশের বিরুদ্ধে ‘হয়রানি এবং অবৈধ ডাম্পিংয়ের’ অভিযোগ এনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন।

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠাতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩১ অক্টোবর (শনিবার) সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে লং মার্চ কর্মসূচির ইতি ঘটবে ।

রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক প্রশ্নে আটকে আছে ৭ ইসলামী দলের ঐক্য
অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সাত ইসলামী রাজনৈতিক দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি। ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলোর অন্য কোনো রাজনৈতিক জোটে থাকা বা ভবিষ্যতে নতুন কোনো জোটে যোগ দেওয়ার সুযোগ থাকবে কি না—এ প্রশ্নে মতৈক্য না হওয়ায় মূল আলোচনা থেমে গেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সমাবেশে জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন অভিযোগ করেছেন, জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় অর্থ ব্যয়ে সরকার ‘অসমর্থ’; অথচ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে।

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী
দেশে চলমান চাঁদাবাজির প্রতিবাদে ব্যঙ্গাত্মক ও অভিনব কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির সংস্কৃতি বন্ধের তাগিদে তারা প্রতীকী ‘গণভিক্ষা ও পুনর্বাসন দানবাক্স’ কর্মসূচি পালন করেন।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি পরিবার।

ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত রুখে দিতে এবং একাত্তর ও চব্বিশের পরাজিত অপশক্তিকে প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে কড়া পদক্ষেপ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, দিলেন শুভেচ্ছাপত্র
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশের পর মিছিল বের করা হয়।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সারের দাবিতে কুড়িগ্রাম–নাগেশ্বরী মহাসড়ক অবরোধ কৃষকদের
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন কৃষকরা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সারের দাবিতে কুড়িগ্রাম–নাগেশ্বরী মহাসড়ক অবরোধ করেন তারা।

নৈরাজ্য-অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়াসহ অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট
বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চে জামায়াতের আমির শফিকুর রহমান গাজীপুরে এক সমাবেশে বলেছেন, বিএনপি সরকারই তাদের দাবি মানতে বাধ্য হবে। এর আগে সকালে ঢাকায় উদ্বোধনী সমাবেশে তিনি বলেছেন, বিরোধী দলের আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হবে। জামায়াত নেতৃত্বাধীন ১১।

সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেয়ার সিদ্ধান্তের কারণ ও এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু
জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ ও চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দফায় লংমার্চে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

আট দফা দাবিতে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ আজ
আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চ আজ শনিবার। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি। উত্তরবঙ্গমুখী লংমার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে বিরোধী এই জোট।

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সঙ্গে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ
জামায়াত আমিরের সঙ্গে মতবিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‘জিন্নাহকে দায়মুক্তি দিতে চায় ছাত্রদল’, ছবি ভাঙাকেও জিন্নাহপন্থী বললেন ফরহাদ
ছাত্রদল ‘পক্ষান্তরে’ জিন্নাহর পক্ষে অবস্থান নিয়েছে

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন তৈয়ব হাবিলদার
অনুমোদন ছাড়া ডাকসুর নানা কার্যক্রমে আপত্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত
ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারম্যান
রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়। এই সাংগঠনিক সভা শেষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান।


এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছিলেন বিদায়ের বার্তা। সম্ভাব্য নতুন নেতৃত্বের নাম পৌঁছেছিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তাঁর সঙ্গে বর্তমান দুই শীর্ষ নেতার দেখা করার পরপরই নতুন কমিটি ঘোষণার কথা ছিল; কিন্তু এরপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঘোষণা আসেনি।

লংমার্চের মধ্য দিয়ে কি ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) ১১ দলীয় ঐক্য জোট ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ ও পথসভা করেছে। আগামী দুই মাসে আরও তিনটি বিভাগে একই ধরনের কর্মসূচি রেখেছে তারা। কর্মসূচির শেষে নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করারও কথা রয়েছে।

মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল
মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

মদিনা সনদের কথা বলে বিএনপি ‘ইসলামবিরোধী’ আইন করছে: জামায়াত
সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সরকারকে জমিয়তের কঠোর বার্তা
শরিয়াহ বোর্ডে যাচাইয়ের দাবি

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভের ডাকস জামায়াতের
জাতীয় সংসদে রোববার ‘কোরআন-সুন্নাহ বিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। সোমবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানীয়ট্যুর খুঁজুন

নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের পরিস্থিতি সরেজমিনে দেখতে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা দেন তিনি।

১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ: ৪০ হাজারের বেশি টাকা টোল বাবদ আয়
জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট ১১-দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করছে। শনিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ হয়। সকাল আটটার পর লংমার্চ শুরু হয়। রাত আটটা পর্যন্ত চট্টগ্রামে শহরে পৌঁছাননি লংমার্চে অংশগ্রহণকারীরা। সেখানে পৌঁছে লালদীঘির ময়দানে সমাবেশের মাধ্যমে শেষ হবে লংমার্চ।

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শাপলা চত্বরে সমাবেশ দিয়ে শুরু ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে আজ শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়েছে।


লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিলে জনআস্থা হারাবে সরকার

তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনার মানুষ: অপর্ণা রায় দাস
প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

‘সরকারের অদক্ষতা, অব্যবস্থপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে’
১১ দলীয় ঐক্যের লংমার্চের লিফলেট বিতরণ

জামায়াত আমিরের সঙ্গে বিকেএমইএ নেতাদের বৈঠক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ কমিটি গঠন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন-সম্পর্কিত জাতীয় কমিটি’ বা ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স (এনসিসিএফ) গঠন করেছে সরকার। জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতে এ কমিটি গঠিত হয়।

রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে?
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপের আভাস মিলছে। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ধারাবাহিক কর্মসূচি, লংমার্চের ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ঘিরে রাজনীতির মাঠ আবারও সরব হয়ে উঠছে কি না, এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।


নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে থাকা মাসুদ এখন জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক!
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়া এ কে এম আবদুল্লাহ আল মাসুদকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান ছাত্রত্ব না থাকা, বিবাহিত হওয়া, শিক্ষকতা পেশায় যুক্ত থাকা এবং অতীতে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও একটি খসড়া কমিটিতে তার নাম থাকার অভিযোগ উঠেছে।

ইসহাক সরকারের ভাইসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
কিছুদিন আগেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন বহিষ্কৃত কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকার। এবার তারই আপন ভাই বহিষ্কৃত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার ৬০ জন নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

স্থানীয় নির্বাচন নিয়ে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যানার হাতে ২০-২৫ জন, ঘণ্টাব্যাপী বন্ধ সংসদ ভবন সড়ক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জনভোগান্তি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, পাঁচ দিনের কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত ২৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলতে বলল জাতীয় নারীশক্তি
ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে বিএনপি সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জবাব দায়সারা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠের চশমা খুলে জনগণের সত্যিকারের অবস্থা দেখতে হবে। জনবিচ্ছিন্ন মন্তব্য করলে হবে না।

স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক
নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে জামায়াতে ইসলামী।

সংস্কারসহ জনগুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে নামছে বিরোধী দল
বর্তমান সরকারের সাড়ে ছয় মাসের মাথায় রাজপথে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কারে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে এই জোট।

গুম প্রতিরোধে স্পিকারকে স্মারকলিপি, বাস্তবায়নের আশ্বাস
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে সমাবেশের পর পদযাত্রা করে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করেন কমিটির নেতারা। পরে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা, আছেন জামায়াত জোটের নেতারা
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১–দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারাও পদযাত্রায় অংশ নিয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পদযাত্রা সংসদের সমনে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে। সেখানে সমাবেশের পর স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

ফিতা কেটে কাঠের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা
বরগুনার বামনায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করেছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন। শনিবার (২৯ আগস্ট) ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের উপস্থিতিতে সাঁকোটির উদ্বোধন করা হয়।

দেশে ফিরছেন মির্জা আব্বাস
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। আগামী ২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এনসিপি-কওমী ছাত্রদের পালটাপালটি কর্মসূচি ঘিরে উত্তেজনা চরমে
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কর্মসূচি থেকে সরে না গিয়ে পূর্বনির্ধারিত সময় ও স্থানে তা পালনের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভা করার কথা জানিয়েছে এনসিপি।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে ১১ দলীয় ঐক্য।

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের চলমান গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাজধানীর শাহবাগ ও টিএসসি এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ঢাকায় মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ঢাকার ধানমণ্ডিতে একটি মানববন্ধন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়েছে।

গণভোট ও জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান ইসলামী আন্দোলনের
সরকারকে গণভোটের ব্যবস্থা এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন বিএনপি। এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।

সরকার সফল হলে গ্যাস-বিদ্যুতের সংকট ও জননিরাপত্তার সমস্যা কেন থাকবে
জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য

বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলের ভূমিকা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালীন বিএনপির নয়াপল্টন কার্যালয়কে নিজের আপন ঠিকানা বানিয়েছিলেন রুহুল কবির রিজভী। সম্প্রতি ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পরও এ কার্যালয়ে তার যাতায়াত কমেনি। এক বিন্দুও বাড়েনি দূরত্ব।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে জোটটি।

আবারও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যেসব মন্ত্রণালয়
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদলের পর ফের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, কয়েক সপ্তাহের মধ্যেই আরেক দফা পরিবর্তন হতে পারে।

বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু
বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হল কানায় কানায় পূর্ণ। মঞ্চে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পাশে বসা ছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ময়মনসিংহের এক উপজেলা কমিটি থেকে এনসিপির ১৪ নেতার পদত্যাগ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি থেকে ১৪ নেতা পদত্যাগ করেছেন। আজ শনিবার বিকালে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান তারা।

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যুবদল পদবঞ্চিত নেতাদের মানববন্ধন
সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ব্যাপক অনিয়ম,পদ বাণিজ্য ও নিষ্ক্রিয় অপরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের কমিটিতে না রাখার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতারা। শনিবার (২২ আগস্ট) দলের সাংগঠনিক অবিভাবক চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাক্ষাৎ চেয়ে বিকাল ৪টায় বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ
বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। এছাড়া কো-চেয়ারম্যান হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় তিনি সেখানে যান।

আজকালের মধ্যে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে আজ শনিবার (২২ আগস্ট)। তবে মূল সংগঠন বিএনপির শীর্ষ নেতৃত্বের ব্যস্ততার কারণে দেরি হলে সর্বোচ্চ শনিবারের পরিবর্তে রবিবার (২৩ আগস্ট) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক গোলাম আযমের নামে গবেষণা কেন্দ্র উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত অধ্যাপক গোলাম আযমের নামে মিলনায়তন ও রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’ নামে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুনামগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রাহক নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা দিরাই পৌরসভার শহীদ মিনারে প্রায় এক ঘণ্টা অবস্থান নেন। পরে তাঁরা শহরে মিছিল করেন।


লংমার্চ কর্মসূচি সফলের আহ্বান জামায়াতের
লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিল থেকে বৈছাআ নেতা মাহদীকে তুলে নিয়ে গেলো পুলিশ
হবিগঞ্জে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটিতে মৃত তরুণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের বর্ধিত আহবায়ক কমিটিতে ৪০ দিন আগে মারা যাওয়া এক তরুণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ধিত কমিটির ১ নম্বরে থাকা তাজরিন ফায়াজ, গত ৭ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যান। এছাড়া ১৫ জনের নাম দুই তালিকায় দুইবার উল্লেখ করা হয়েছে। দলটির আহ্বায়ক কমিটির নামের বিশৃঙ্খলা নিয়ে চলছে নানা আলোচনা।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের নতুন কমিটিতে শেষ মুহূর্তের আলোচনায় যারা
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে শিগগিরই। দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতিমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের যাচাই-বাছাইয়ের পর যে কোনো সময় ঘোষণা হবে কমিটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল
১৫ আগস্ট উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের টানানো একটি ব্যানার পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন বিশ্বজিৎ চত্বরের সামনে এ ঘটনা ঘটে।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিরোধীদলীয় নেতার চিঠি হস্তান্তর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

উন্নত দেশ গড়তে সংস্কারের বিকল্প নেই: হামিদুর রহমান আযাদ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে যুব র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে হাইকোর্ট চত্বর-মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে জামায়াতের ছাতা উপহার
‘বৃষ্টিতে থেমে যাবে না পড়াশোনা’- এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দুপুরে ইসিতে যাবে বিএনপি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি প্রার্থী পদে দলীয় প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিতে দুপুরে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র।

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ
ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শিক্ষক নিয়োগ গভর্নিং বডির হাতে যাওয়ার গুঞ্জন: ক্ষুব্ধ ছাত্রনেতারা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে—এমন খবরকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে।

গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
গাইবান্ধার সাঘাটা উপজেলায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত জামায়াত কর্মী সালাউদ্দিন ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।



এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার কমেছে ৬.২ শতাংশ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬২.২৫ শতাংশ। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হলো।

নাটোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা–ভাঙচুর
নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা আনুমানিক দুইটার দিকে গুরুদাসপুর পৌরসভার কাছারিপাড়া মহল্লায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
আজ গাইবান্ধা সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের
মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস, কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের অবদানের কথা।

সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামী ১৩ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে জমায়েত শুরু করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ১৮ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারকে স্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, এর মধ্যে সরকারকে স্পষ্ট করতে হবে—হাদির হত্যার বিচার করবে কি না।

নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধ করতে বললেন বিএনপির এমপি জামাল
নিজ দলের নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আ.লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায়
গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়ার দুই বছরের মাথায় শেখ হাসিনা যখন আবার দেশে ফেরার কথা বলছেন, ঠিক এই সময়েই বাংলাদেশে তার দল আওয়ামী লীগের বিচারের তৎপরতা চলছে।

লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহতদের দেখতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিতে এই জাদুঘর উদ্বোধন করা হলো।

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
সাধারণ মানুষের মতো সারিতে দাঁড়িয়ে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ করেছেন তিনি।

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট
আগামী ৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যে জোট। সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট ডিবেটিং ক্লাব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাব।
সুখবর পেলেন ছাত্রদলের ৩ নেতা
নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের তিন মাস একদিন পর কেন্দ্র থেকে এ আদেশ দেওয়া হয়েছে।

একযোগে আওয়ামী লীগের ১৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাব পুনর্বিবেচনাসহ কমিশনের কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর যে সরকার ছিল তাদের তুলনায় বর্তমান সরকারকে আমি ভালো দেখি। পত্রিকার পাতায় কোনো গুম, খুন ও ব্যাংক লুট, অদৃশ্য মামলা ও হয়রানির খবর নেই। ভোলাতে আমার এখানে কেউ বলতে পারবে না গত সাড়ে ৪ মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি এবং দুর্নীতি করা হয়েছে।

এনসিপি ও বিএনপি-ছাত্রদলের মধ্যে উত্তেজনা, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এনসিপি ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

হবিগঞ্জে ফের কর্মসূচি ডেকে সারজিস বললেন, ‘দেখি, কত রক্ত ঝরাতে পারেন’
হবিগঞ্জে হামলার ঘটনার পর ফের সেখানে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পোস্টের শেষাংশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’

হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার এ আদেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।


গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’
জুলাই অভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘জুলাই মিছিল’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা।

ঢাবি ক্যাম্পাসে পুনর্লিখন হবে জুলাই-গ্রাফিতি, তৎকালীন অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অঙ্কিত জুলাই-গ্রাফিতিগুলো পুনরায় রংকরণ ও পুনর্লিখনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কার্যক্রমে অংশ নিতে তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল : ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াত জোট থেকে কি কওমি ধারার দলগুলো বেরিয়ে যাচ্ছে?
কওমি ধারার কয়েকটি রাজনৈতিক দলের একজোট হওয়ার চেষ্টার খবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ভেঙে যাচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

৫০ কোটি টাকার প্রকল্পের কাজ ১০ কোটিতে, বাকি ৪০ কোটি পকেটে—এই চক্রই রাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে
নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির আশ্রয় নেন বলে মন্তব্য করেছেন লেখক ও সামাজিক বিশ্লেষক ডা. মাহমুদা মিতু। তার দাবি, এ ধরনের দুর্নীতির চক্র বছরের পর বছর ধরে রাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের আলোচনাসভা
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নারীদের অংশগ্রহণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মিত্রদের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জুলাই গণঅভ্যুত্থানে অবদান নিয়ে কওমি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালন
রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

বিরোধী দলকে কি গুরুত্বহীন করা হচ্ছে, কী বার্তা দিচ্ছে সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদে আসন অনুপাতে সংরক্ষিত আসনে ক্ষমতাসীন বিএনপির ৩৬, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐকের ১৩ এবং স্বতন্ত্র নারী এমপি রয়েছেন একজন।ি তবে গত ৬ জুন বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদলীয় এমপিদের ৭৯টি আসন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের জন্য বিএনপির নারী এমপিদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এক বছরে বিএনপির আয় ২২ কোটি টাকা, ব্যয় ১৫ কোটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) তাদের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা।

জুলাইয়ে ময়মনসিংহের প্রথম শহীদ সাগর হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি বিএনপির
চব্বিশের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এখন দলটির নেতাদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল
জুলাই গণহত্যার বিচার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতা-কর্মী মঞ্চে ওঠায় মঞ্চ ভেঙে পড়ে গিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ আহত হননি।

জামায়াত-বিএনপিতে থাকা শরিকসহ ৭ ইসলামী দলের নতুন জোটের আভাস, নেতৃত্বে কারা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির রাজনৈতিক বলয়ে থাকা কওমি ঘরানার সাতটি ইসলামী দলকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলগুলোর মধ্যে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। এই প্রক্রিয়া শেষ পর্যন্ত নতুন একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবর জিয়ারতে সেলিম উদ্দিন
১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ রেদোয়ানের আহমেদ শরীফ জয়-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি কবরের পাশে দাড়িয়ে সকলকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন-এর প্রতিনিধিদের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কীভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল এবং কার সুপারিশে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলো—এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।


মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট।


শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলনে ছেলে, বাবা বিএনপি নেতা বহিষ্কার!
বগুড়ায় শিবিরকর্মী ছেলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নেওয়ায় ফারুক হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।


শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক ( সাদিক কায়েম)। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ বিষয়টি জানান তিনি।

‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী: আসিফ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘যাদের ফার্মের মুরগি বলছেন তাদের বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।’

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার
কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শোকবইয়ে স্বাক্ষর করেছেন।

দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ: সায়েন্স ল্যাবে এইচএসসি পরীক্ষার্থীদের স্লোগান
চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

এবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও এইচএসসি পরীক্ষার্থীদের
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চলমান অবরোধ কর্মসূচি থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ দিয়ে পলাশী মোড় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয় তারা।

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
দেশের সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় সংসদ ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ কমিটি প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও সংশোধনী প্রক্রিয়ায় কাজ করবে। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত শক্তির আস্ফালন থাকাই স্বাভাবিক। তবে তাদের এসব অপচেষ্টা জুলাইপন্থী শক্তির ঐক্যকে আরও সুসংহত করবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সমুন্নত রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এবি পার্টির প্রধান রাজনৈতিক লক্ষ্য।

ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবির থেকে ৯ নেতার বিদায়
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ৯ জন ছাত্রনেতা। তাদের মধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও রয়েছেন।

রাজধানীতে পানিবন্দি মানুষের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন
টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক বাসিন্দা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এনসিপিতে নতুন উপ-কমিটি, দায়িত্ব পেলেন যারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত বিএনপির
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের সব পর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দ্রুত জাতীয় নির্বাহী কমিটির সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

টানা বৃষ্টিতে নয়াপল্টনে জলাবদ্ধতা, বিএনপি কার্যালয়ের নিচতলায় পানি
টানা প্রবল বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয়ের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে।

বিশেষ ভেলায় চেয়ার বসিয়ে বন্যার্তদের পাশে বিএনপির এমপি
বান্দরবানের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেছেন তিনি। বিশেষ ভেলায় চড়ে দুর্গত এলাকা পরিদর্শনেও গিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য সময় নির্ধারণ স্থায়ী কমিটির
জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে কাউন্সিল আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে দলটি। এ ছাড়া তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্ব নির্বাচনের নতুন পদ্ধতি চালুর বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সভা বয়কট জামায়াতের, দুই দফা হট্টগোল
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা বয়কট করেছে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী। সভার শুরুতে এবং বিশেষ অতিথিদের বক্তৃতা চলাকালে দুই দফায় হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথিসহ কয়েকজন অতিথিও উপস্থিত হননি। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

বন্যার্তদের পাশে দাঁড়াতে ৪ জরুরি নির্দেশনা স্বেচ্ছাসেবক দলের
দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি চার দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বেচ্ছাসেবক দল।

মূল্যায়নের জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে যুবদলের পদবঞ্চিত নেতারা
প্রায় মাস খানেক আগে ঘোষিত বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কমিটি থেকে বাদ পড়া পদবঞ্চিত নেতারা সঠিক মূল্যায়ন পেতে সিনিয়র ও প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে এসব নেতাদের ত্যাগ

যুদ্ধাবস্থার মধ্যেই ইরান থেকে নিরাপদে দেশে ফিরলেন পাটওয়ারী
ইরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণ শেষে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় যাবেন নাহিদ ইসলাম
বন্যার্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমির
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করতে ভারতের সঙ্গে সিইপিএ শুরুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে আমদানিনির্ভরতা হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির জন্য সরকার ভারতের সঙ্গে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে (লিখিত) বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান।

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে কী হয়
দেশের সব রাজনৈতিক দলকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে। না দিলে ব্যবস্থা নেবে ইসি। বুধবার (৮ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ‘ঢালাও বেসরকারিকরণের তৎপরতা’ বন্ধের দাবি বাসদের
রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ঢালাওভাবে বেসরকারিকরণের সরকারি উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন।

সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা।

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেফতার: এমপি খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই তাদেরসহ গ্রেফতার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।

কাউন্সিল এ বছরের শেষে: বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস্তুতি
দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে বিএনপিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, তৃণমূলকে শক্তিশালী করা এবং কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।

যে কারণে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লের জাবের-জুমা
ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা যেসব বিষয়ে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

জুলাইয়ের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করবে ইসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের মধ্যে নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৬
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সংবাদকর্মীসহ ছয় জন আহত হয়েছেন। বিস্ফোরণের আগে সমাবেশস্থলের বিদ্যুৎ চলে যায়। তবে কিছুক্ষণ পরই ফিরে আসে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় একটি বিস্ফোরক মামলা করেছে এনসিপি।

সুন্দরগঞ্জে এনসিপির ৬৮ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. আল শাহাদাত জামান জিকোকে আহ্বায়ক, মো. আশানুর রহমানকে সদস্যসচিব এবং মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যেসব বিষয়ে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

গণঅধিকার পরিষদের নতুন মুখপাত্র আবু হানিফ
গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হানিফ। এর আগে তিনি দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হচ্ছে সোমবার (৬ জুলাই)। প্রথম দিনের কর্মসূচিতে অংশ নিতে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে ছিল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ কয়েকটি দল ও সংগঠন। তখন বিএনপি দল নিষিদ্ধের দাবিতে সরাসরি আন্দোলনে না গিয়ে বিচারিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছিল।

গুলিস্তানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর বিক্ষোভ
রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। রোববার (৫ জুলাই) দুপুরে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ব্যানারে গুলিস্তানে বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

চলতি সপ্তাহে আসতে পারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনা, শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা জেলা ও মহানগর দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই কর্মসূচি ঘোষণা করে বলেছেন, জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের কাছে টাটকা।

মাস্ক ও হেলমেট পরে শরীয়তপুরে সড়কে ছাত্রলীগের মিছিল
শরীয়তপুরের একটি সড়কে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার একটি গ্রামের পাকা সড়কে ২৫-৩০ জন ব্যক্তি ব্যানার হাতে নিয়ে মিছিলটি বের করেন।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। এ মিছিলের পরপরই পাল্টা বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের ১৫তম তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা
ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ছয় সদস্যের প্রতিনিধিদল।

ঢাকা-১৫ আসনের সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধীদল
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫-এর বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইরান যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন হওয়ায় রাজধানীতে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের
জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে মাসব্যাপী নানা সাংস্কৃতিক, সাহিত্যিক, শিক্ষামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার। জুলাই মাসজুড়ে পৃথক ভেন্যুতে অনুষ্ঠিতব্য এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়া, শহীদদের স্মরণ করা এবং সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শেখ পরিবারের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে সিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অধিবেশন বর্জন করেছেন ডাকসুর পাঁচ সদস্য। সোমবার রাত সোয়া ১০টার দিকে উপাচার্য প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্ত জানালে ছাত্র প্রতিনিধিরা ওয়াকআউট করেন।

ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন কমিটি ঘোষণা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। গত কয়েকটি কমিটিতে ছাত্রদলের শীর্ষ নেতাদের বয়স নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই আন্দোলনের স্মৃতি পুনরুজ্জীবিত ও পুনর্মঞ্চায়নের লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির দলীয় কাঠামোতে পরিবর্তন আসছে, ‘সুপার ইলেভেন’ হচ্ছে ‘সুপার সিক্স’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন আত্মপ্রকাশ করে, তখন দলটির ঘোষিত সাংগঠনিক কাঠামোটি ছিল কিছুটা ‘অপ্রচলিত’। প্রতিষ্ঠার দেড় বছরের মাথায় সেটি পাল্টে ‘প্রচলিত’ কাঠামোয় আসতে যাচ্ছে দলটি। এনসিপির নেতারা এই পরিবর্তনকে বলছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দল পুনর্গঠন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। এতে আমির পদে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান
নাগরিক ঐক্যের আলোচনা সভা

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হলেন গাজী মাওলানা আতাউর রহমান। আর সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।


টঙ্গীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দিল জামায়াত
টঙ্গীর মুদাফা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
একের পর এক স্বজন হত্যার ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। আট বছর আগে চাচাতো ভাইকে হারিয়েছেন, বিচার মেলেনি আজও। সেই ক্ষত শুকানোর আগেই সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে মামাতো ভাইয়ের। বিচারহীনতা আর স্বজন হারানোর বেদনা সহ্য করতে না পেরে অবশেষে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল জলিল তোতা (৪০)।

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের
মাদকবিরোধী চারদিনের ক্যাম্পেইন শুরু

ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি সমর্থক
গাইবান্ধার সাঘাটায় নিজের দলের নেতা কর্তৃক শিবির নেতা সাইফুল্লাহ বারি হত্যাকাণ্ড এবং পূর্বে স্বজন হত্যার বিচার না পাওয়ার অভিযোগে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থক আব্দুল জলিল তোতা।

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত
রাষ্ট্রপতির সংস্কার আদেশ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছে না ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত। ক্ষমতাসীনরা চান সংবিধান সংশোধন করতে। আর বিরোধী দলের দাবি, গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র কাঠামোর সংস্কার।

ফয়জুল করীমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রত্যাহার না হলে বিক্ষোভের হুঁশিয়ারি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

রাজনীতির মাঠে কী কৌশলে এগোচ্ছে জামায়াত
প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নতুন অবস্থানে দলটির রাজনীতি শুধু সংসদে সীমাবদ্ধ থাকছে না। সংসদে সরকারের সমালোচনা, রাজপথে ধারাবাহিক কর্মসূচি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠন সম্প্রসারণ এবং আদালতে আইনি লড়াই—এই চার ক্ষেত্রকে সামনে রেখে এগোচ্ছে দলটি। এর মধ্য দিয়ে একদিকে দায়িত্বশীল সংসদীয় বিরোধী দলের ভাবমূর্তি গড়ে তুলতে চায় জামায়াত, অন্যদিকে আন্দোলনমুখী সমর্থকদের প্রত্যাশাও ধরে রাখতে চায়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা: ভেস্তে গেছে আ.লীগের নাশকতার পরিকল্পনা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে নেতাকর্মীদের মাধ্যমে নাশকতা ও অপতৎপরতা ঠেকিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হওয়ায় জামায়াতপন্থী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। তাঁরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবী হিসেবে পরিচিত বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

শরীয়তপুর-মুন্সিগঞ্জ থেকে ভাঙ্গায় এসে আওয়ামী লীগের পক্ষে মিছিল, দুই কর্মীকে পিটুনি
ফরিদপুরের ভাঙ্গায় আঞ্চলিক সড়কে মিছিল শেষে ঢাকার দিকে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন নগরকান্দা উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝাটুরদিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

গুম-খুনের বিচার দাবি, ১১ দলের সমাবেশে সরকারকে কঠোর বার্তা
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এবং বিচার প্রক্রিয়ার গতি নিয়ে সরকারের সমালোচনায় সরব হয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি: ‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন ঘিরে বিতর্ক
‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণার প্রায় বছর দুয়েক পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল। গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির ঘোষণা যুবদলের
সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এদিন জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ও বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী মিছিল, উসকানিমূলক কর্মকাণ্ড, প্রশাসনকে হুমকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।


আজ ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (২৩ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

যুবদল কমিটিতে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ, পদবঞ্চিতদের স্মারকলিপি
সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ তুলেছেন সংগঠনের পদবঞ্চিত নেতারা।

গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি
আওয়ামী লীগের শাসনামলের গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কুষ্টিয়ায় সকালে ও দুপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, বিকেলে ছাত্রদল-যুবদলের হুঁশিয়ারি
কুষ্টিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা রোববার পৃথক দুটি ঝটিকা মিছিল করেছেন। শহরে সকাল ও দুপুরে অনুষ্ঠিত এসব মিছিলের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা দ্রুত ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ২৩ জুন রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

ঢাকায় আজকের উল্লেখযোগ্য কর্মসূচি
দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। সোমবার (২২ জুন) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কর্মসূচিগুলো এক নজরে তুলে ধরা হলো—

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মনোয়নবঞ্চিত বিএনপি নেতা হলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মো. আবদুস সালাম (এম এ সালাম)। শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিষ্টাচারবহির্ভূত অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ
অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর।

ছাত্রদলের কমিটি ঘিরে রাজশাহী সিটি কলেজে উত্তেজনা, দুই পক্ষের হাতাহাতি
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

যশোরে জাতীয় পার্টির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের গণপদত্যাগ
জাতীয় পার্টি যশোর জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পতাকা উত্তোলন ও প্রকাশ্যে মিছিলের আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এ নিয়ে সংঘর্ষের ঝুঁকি দেখিয়ে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের নির্দেশনা

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন
আসন্ন আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী। এজন্য নানা কৌশলে তারা সংঘটিত ও সক্রিয় হচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির কার্যালয় দখল করে ব্যক্তিগত অফিস করলেন সংসদ সদস্য
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলামের (মান্নান) কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুন লাইট সিনেমা হলের সামনে অবস্থিত কার্যালয়

গণশুনানির কথা জানেন না সাধারণ মানুষ, নামের ‘প্রস্তাবকেরা’ যুবদল নেতা
প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ২ ইউনিয়ন

বিদেশি গবেষকের চোখে বাংলাদেশের রাজনীতির ৩ সমস্যা, সুপারিশ রাষ্ট্রীয়ভাবে অর্থায়নের
দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব– বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে এই তিন সমস্যা খুঁজে পেয়েছেন একজন বিদেশি গবেষক। দুর্নীতির লাগাম টানতে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে তহবিল জোগানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

যুবদলের বিক্ষোভ মিছিল স্থগিত
বৈরী আবহাওয়ার কারণে পূর্বঘোষিত প্রতিবাদ মিছিল স্থগিত করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার-নাবিস্কো-সাত রাস্তা মোড় পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল।

গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি
গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে এ ঘটনায় মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ওসি সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে যান। তবে এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

হাসনাত-সাদিক কায়েমদের প্রোগ্রাম অক্সফোর্ড ইউনিয়নেরই ছিল, নিশ্চিত করলেন নাবিলা
ইংল্যান্ডে অনুষ্ঠিত আলোচিত প্রোগ্রামটি অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে হয়েছিল বলে নিশ্চিত করেছেন বাংলাদেশি শিক্ষাবিদ, সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী এবং গুম কমিশনের সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস ।তিনি জানান, হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম

গুলশানে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান কর্মসূচি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনিয়মিত ও অযোগ্যদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে বঞ্চিত যোগ্য নেতাদের দ্রুত কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

সংগীতকে বাধ্যতামূলক করার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি দিলো মামুনুল হক
প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের প্রতিবাদে ১৮ জুন ঢাকায় ও ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ থেকে তিনজন আটক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

লালমনিরহাটে ওসির অপসারণ দাবি নিয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রাথমিকে সংগীত ও নৃত্য চালু করার উদ্যোগের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভের ডাক
প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলা চালু করার উদ্যোগের প্রতিবাদে ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

ছাত্রদলের ধাওয়ায় মিছিল ছেড়ে পালাল নিষিদ্ধ আওয়ামী লীগ
ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে বের করা একটি মশাল মিছিল পণ্ড করে দিয়েছে স্থানীয় জনতা ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৪ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের টেপাখোলা গরুর হাট এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
শিবিরি নেতা জিসানের শারীরিক অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন
কুমিল্লায় বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সদ্য বহিষ্কৃত শিবির নেতা জিসানের শারীরিক বাস্তব অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।



বিএনপি কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান
জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি— এ অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা।

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বিক্ষোভের ঘোষণা ছাত্রদলের
গুমের নাটক সাজিয়ে অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপসহ একাধিক অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাগেরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা ‘জামায়াত কর্মী’র
বাগেরহাটের ফকিরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি জামায়াতের কর্মী নন, জামায়াতকে ভালোবাসতেন।

প্রস্তাবিত জাতীয় বাজেট উচ্চাভিলাষী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন।

কল্পনা চাকমা অপহরণের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের আহ্বান
অপহরণের পর ৩০ বছর গড়িয়ে গেল, পাহাড়ি নারীনেত্রী কল্পনা চাকমার এখনো খোঁজ মিলল না। যত দিন এই অপহরণের বিচার নিশ্চিত না হবে, তত দিনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান এল এক আলোচনা সভা থেকে।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সেই ভিসিকে এবার প্রোভিসি করা হলো
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হওয়া সেই অধ্যাপক ড. আনিসুর রহমানকে এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন মাহমুদা-তুষারসহ ৬ নেতা
জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে ছয়জন নতুন সদস্যকে। এর মধ্যে রয়েছেন সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ফলে দলটির রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা যুবদলের পদবঞ্চিতদের
সংগঠনে উপযুক্ত পদ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পদ বঞ্চিত নেতারা। তবে, তারা বলেছেন, তাদের এ আন্দোলন হবে শান্তিপূর্ণ।

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মিছিল
বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ। বুধবার (১০ জুন) বিকাল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনেই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার আরমানের চিঠির জবাব দিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী
সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক। যিনি ‘ব্যারিস্টার আরমান’ নামে অধিক পরিচিত।

১২ ও ১৫ জুন সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী নতুন রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট
সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের ঠেলে (পুশ ইন) দেওয়ার প্রতিবাদে কর্মসূচি দেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন।
অনৈতিক কাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের সদস্য সচিব বহিষ্কার
বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

নিম্ন গ্রেডের ১০০ শতাংশ বেতন ধরে পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা দিল জামায়াত
অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের আগেই ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ‘ছায়া বাজেট’ ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি এই ‘ছায়া বাজেট’ উপস্থাপন করে।

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এ নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষনে গুলশানে পদবঞ্চিত নেতাদের অবস্থান
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়নি অভিযোগে বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষনের জন্য অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা
নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১০ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন।

মঙ্গলবার ‘ছায়া বাজেট’ প্রকাশ করবে জামায়াত
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘ছায়া বাজেট’ প্রকাশ করবে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।


মিরপুরের তিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এনসিপির গাছের চারা বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চার শতাধিক গাছের চারা বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়েছে।


রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
এ বছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

স্বাস্থ্য খাত জীবন-মরণের সাথে সম্পর্কিত, রাজনীতিকীকরণ করবেন না: জামায়াত
যোগ্য চিকিৎসকদের বঞ্চিত করে অযোগ্যদের পদায়নের অভিযোগ

ভালুকায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা, অভিযান চালিয়ে গ্রেপ্তার ৯
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
ইতোমধ্যে তিন মাস অতিক্রম করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার। এই সময়ে সামাজিক ও অবকাঠামো খাতে কিছু সাফল্য ছিল উল্লেখযোগ্য। তবে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা মন্থরগতি পরিলক্ষিত হচ্ছে বলে ধারণা করছেন রাজনীতির বিশ্লেষকরা।


নিহত শ্রমিক পরিবারকে ১ লাখ টাকা সহায়তা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওগাঁর মান্দা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫টি পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। বর্ধিত দাম প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আজ এ কর্মসূচি পালন করবে দলটি।

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

মুন্না সভাপতি নয়নকে সাধারণ সম্পাদক, যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা
আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।


মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।


মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তাপ ছড়িয়েছে। প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়েছে রাজপথে। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল, যদিও তা সঠিক নয় বলে দাবি দীপেন বিরোধীদের।

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন গ্রামবাসী
ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করা ১০ থেকে ১২ জনের একটি দল দ্বিতীয় দিনের মতো বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। পাশাপাশি গ্রামবাসীরাও পাহারা দিচ্ছেন।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের ব্যানারে আয়োজিত...

তোফায়েলের জানাজায় ধাওয়া-পালটা ধাওয়া, আটক একাধিক
রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

খুরশীদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, দ্বিতীয় দিনেও ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ
পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কুমিল্লায় বিরোধীদলীয় উপনেতাকে সংবর্ধনা
কুমিল্লায় জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে মহানগর জামায়াতের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।


লক্ষ্মীপুরে গোপন কক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরের কমলনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী ও গভীর রাতে মশাল মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।


চলতি বছরেই ৭ম কাউন্সিল বিএনপির, সারাদেশে পুনর্গঠন হবে কমিটি
বেশ কয়েকবার আলোচনা ও উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই দলের জাতীয় কাউন্সিল সম্পন্নের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষ অর্থাৎ বিজয়ের মাস ডিসেম্বরে দলের ৭ম জাতীয় কাউন্সিলের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি।

স্থগিত হলো তিতুমীর কলেজ শিবিরের কোরবানির আয়োজন, কর্তৃপক্ষ বলল ‘উপরের চাপ’
সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত কোরবানির আয়োজন ও মধ্যাহ্নভোজ কর্মসূচি কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্থগিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তার চেয়ারে জামায়াত এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর
সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার দাপ্তরিক চেয়ারে বসেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় তাকে পাখা দিয়ে বাতাস করতে দেখা যায় এক কর্মচারীকে।


শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ৩০ মে রাজধানীর ১৬টি স্পষ্টে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শক্তি বাড়াতে সারাদেশে যুব বিভাগকে সক্রিয় করছে জামায়াত
রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি আরও বিস্তৃত করতে সারাদেশে যুব বিভাগকে সক্রিয় করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তরুণদের সংগঠিত করা, সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা ও দেশের কল্যাণে কাজ করাসহ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতাদের ঈদ ঘিরে ভিন্ন আমেজ, জনগণের পাশে থাকার নির্দেশ
পবিত্র ঈদুল আজহা ঘিরে এবার ভিন্ন এক রাজনৈতিক পরিবেশে রয়েছেন ক্ষমতাসীন বিএনপির মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ ১৯ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসা দলটির নেতাদের জন্য এটি দ্বিতীয় ঈদ। ফলে এই ধর্মীয় উৎসবে তাদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস, উচ্ছ্বাস ও রাজনৈতিক সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।


গোয়ালন্দ স্বেচ্ছাসেবক দলের সম্পাদকের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মণ্ডলের এক ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা চলছে। আত্মসমালোচনামূলক ওই পোস্টের কমেন্টে অধিকাংশই সাইদের সাহসী বক্তব্যের জন্য ভূয়সী প্রশংসা করেন।

তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। ঈদ ঘিরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঈদে দলের নেতাকর্মীরা কে কোথায় ঈদ উদযাপন করবেন সেই তথ্য জানিয়েছে দলটি।

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা
সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটাতে সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আওয়ামী লীগের ‘দোসর’ হয়ে ডুবেছে, জাতীয় পার্টি কি আর উঠতে পারবে
জাতীয় পার্টি (জাপা) একসময় দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে বিবেচিত হতো। বড় দুই দলের ক্ষমতার সমীকরণেও অনেক ক্ষেত্রে দলটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সখ্য, বিতর্কিত নির্বাচনগুলোয় অংশগ্রহণ, নেতৃত্বসংকট

বাম দলগুলো পথহারা ভোটের মাঠে, রাজনীতিতেও
দরিদ্র, শ্রমিক ও কৃষকের জন্য রাজনীতি করার দাবি বাম দলগুলোর দীর্ঘদিনের। কিন্তু ভোটের ফল বলছে, যাদের পক্ষে রাজনীতি করার কথা, সেই শ্রেণির ভোটও তারা টানতে পারছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী জোটের সব প্রার্থীই হারিয়েছেন জামানত।

আপ বাংলাদেশের ঢাকার দুই মহানগরের ২২৯ নেতা–কর্মী এনসিপিতে
রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা–কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এই ২২৯ জনের মধ্যে ১৬৮ জন আপ বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখায় সক্রিয় ছিলেন আর ৬১ জন রাজনীতি করতেন ঢাকা মহানগর উত্তরে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই
সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ কে এম সুজা উদ্দিন ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।

পল্লবীর সেই শিশুসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এনসিপির মশালমিছিল
রাজধানীর পল্লবীর সেই শিশুসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশালমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–ঢাকা উত্তর মহানগর। বৃহস্পতিবার রাত ৯টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সমাবেশ শেষে মশালমিছিল শুরু হয়। মশালমিছিল বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত হয়।

ঘরোয়া কর্মসূচি ছাড়িয়ে মাঠের রাজনীতিতে জোর এনসিপির
সভা, সেমিনার, কনভেনশন কিংবা দলীয় কার্যালয়কেন্দ্রিক কর্মসূচি বা সংবাদ সম্মেলন—এটাই এত দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমের পরিচিত রূপ ছিল। এবার সেই ধারায় পরিবর্তন আনতে যাচ্ছে দলটি। আসন্ন ঈদুল আজহার পর থেকে মাঠপর্যায়ে বেশি সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে এনসিপি।

স্থানীয় নির্বাচনে চোখ বিএনপির; চ্যালেঞ্জ একক প্রার্থী, লক্ষ্য সংগঠনে গতি
চলতি বছরের নভেম্বর–ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এই নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের ভোট শুরু হতে পারে। তবে দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য ‘বিদ্রোহী’ প্রার্থী ও সহিংসতার আশঙ্কা নিয়ে বিএনপির ভেতরে উদ্বেগ আছে।

হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির
পবিত্র হজ পালনে আজ বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন।

ব্যানারে তারেক রহমানের ছবি না থাকায় ৪৫ মিনিট অবরুদ্ধ মন্ত্রী
ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের অবরোধের মুখে পড়ে প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবিউল
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকার লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসে বিএনপির সমর্থকদের অবরোধের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কের মধ্যে প্রায় ৪৫ মিনিট তিনি অবরুদ্ধ ছিলেন।

জামায়াত নেতাদের সঙ্গে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ মে) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’, জবিতে ছাত্রদলের প্রচার
‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’—এই বার্তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার রোধে তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে।

সংরক্ষিত নারী এমপিদের প্রথম সভায় যেসব বিষয়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপনে মতামত সংগ্রহ করছে জামায়াতে ইসলামী
শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি মডেল বাজেট প্রস্তাবনা উপস্থাপনার লক্ষ্যে নানা শ্রেণি-পেশার নাগরিকদের কাছে মতামত চেয়েছে দলটি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে.

পদ হারাতে পারেন বিএনপির এমপি-মন্ত্রীরা, আলোচনায় যেসব নাম
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও ক্ষমতার পালাবদলের পর সরকার ও বিএনপির সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল অবস্থানে পৌঁছেছে। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিএনপির শীর্ষ নেতাদের বড় একটি অংশ একই সঙ্গে দলীয় রাজনীতিতেও প্রভাবশালী অবস্থানে রয়েছেন।

২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

জুলাই গ্রাফিতি মোছা নিয়ে চট্টগ্রামে এনসিপি-বিএনপি উত্তেজনা
চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ‘ডুয়েট ব্লকেড’
নবনিযুক্ত উপাচার্যকে (ভিসি) প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান আন্দোলন অব্যাহত আছে। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বিকেলে ‘দলের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না’ বলার পর মধ্যরাতে এনসিপি নেতাকে বহিষ্কার
‘আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না’—রোববার (১৭ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে এ কথা লিখেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম। এরপর মধ্যরাতে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি।

জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাহ আলী মাজারে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ইসলামী ফ্রন্টের
হজরত শাহ আলী (রাহ.)-এর মাজার প্রাঙ্গণে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সংগঠনটির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি, সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব
ক্ষমতাসীন দল বিএনপির সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতৃত্ব আসছে। চলছে যাচাই-বাছাই। সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ছাত্রদল-যুবদলের নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় দল।

গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন এনসিপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী। আজ শুক্রবার (১৫ মে) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সমন্বয় সভায় এই যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে আদর্শিকভাবে ডানপন্থি রাজনীতির দিকে ঝুঁকছে কি না এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থেকে নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করা

এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার একদিনের মাথায় ‘পদ বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী। পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব ও সহ-সাংগঠনিক সম্পাদক

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত এমপি মাসুদ সাঈদী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান।

মহিলা জামায়াতকে যে পরামর্শ দিলেন বিরোধী দলীয় নেতা
বাংলাদেশ জামায়ত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন আমাদের ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপি শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন গোলাম পরওয়ার
এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।



বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ
দীর্ঘ সাড়ে আট বছর পর ঘোষিত ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণার মাত্র একদিন পরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ। বুধবার (১৩ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (১৫ মে) রংপুর সফরে যাচ্ছেন। বুধবার (১৩ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: এনসিপি
শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারাদেশে বৃদ্ধি পাওয়া হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

তারুণ্যবান্ধব-কর্মসংস্থানমুখী বাজেট চায় ছাত্রশিবির
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন নিছক কোনো কাগুজে দলিল না হয়, বরং তা যেন হয় তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী– সরকারের কাছে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণ ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরা হয়।

জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়।

ইসলামী আন্দোলনেও আসছে ‘ছাত্রী উইং’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাংগঠনিক বিস্তার ও নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে নতুন কৌশল নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর অংশ হিসেবে এবার আলাদা ‘ছাত্রী উইং’ গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ঈদুল আজহার পর নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায়
দেশের মাধ্যমিক স্তরের ‘ইতিহাস’ ও ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ (বিজিএস) বইয়ে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে এই পরিমার্জন করা হচ্ছে।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি
চলতি বছরই দলের জাতীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এই তথ্য উল্লেখ করেছে দলটি।

তীব্র পানির সংকট, ভুক্তভোগীদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের পানির সংকট নিরসনে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতর আমির ডা. শফিকুর রহমান।

৭২ ঘণ্টার মধ্যে চার সাংবাদিককে পুনর্বহালের আলটিমেটাম ডিইউজের
অন্যথায় এখন টিভি কার্যালয়ে অবরোধের হুঁশিয়ারি

নেতৃত্ব সংকটে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল দীর্ঘ ২০ মাস ধরে কেন্দ্রীয় কমিটিহীন অবস্থায় রয়েছে। এতে সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ে চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে।


ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল শনিবার রাতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় মূল ফটকের তালা ভেঙে কলেজ ছাত্রদলের একজন পদপ্রত্যাশীর টানানো ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন তাঁরা।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রবেশের পর মসজিদে হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, আহত কয়েকজন
নারায়ণগঞ্জে একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে গেছে। এতে অন্তত তিন থেকে পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।


পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের ৩৬ নেতা-কর্মী যোগ দিলেন এনসিপিতে, ফুল দিয়ে বরণ
গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশায় থাকা ৩৬ ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের পর তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

সংসদ ও রাজপথ—দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় জামায়াত
জাতীয় সংসদকে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখতে চায় জামায়াতে ইসলামী। তবে দলটি শুধু সংসদীয় বিতর্ক, নোটিশ কিংবা ওয়াকআউটের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না।

ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আধঘণ্টা সড়ক অবরোধ
কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার আংশিক নতুন কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আধ ঘণ্টা শহরের গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রামে এনসিপিতে যোগ দিচ্ছেন ৫০০ পরিচিত মুখ, মনজুর আলম কি থাকছেন?
সারাদেশে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকরা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি।

ফের ভাঙচুর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমুর বাড়ি
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের রোনালসে রোডের পরিত্যক্ত বাসভবনে আবারও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। বুধবার (৬ মে) দুপুরে ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয়ে একদল শিক্ষার্থী ড্রিল কাটার মেশিন দিয়ে বাড়ির প্রধান ফটকটি কেটে ফেলেন।

জামায়াত জোট কতদূর যাবে
এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থাকবে। জামায়াত ছাড়াও জোট শরিক এনসিপি, এবি পার্টিসহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনের জন্য এককভাবে প্রার্থী ঠিক করায় কর্মী-সমর্থকদের টানাপোড়েন আছে।

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি করায় তিন শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কারের ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সদ্য ঘোষিত ছাত্রদলের হল কমিটির কয়েকজন নেত্রী প্রকাশ্যে জানিয়েছেন, তারা হলে কোনো ধরনের রাজনৈতিক আধিপত্য চান না।

জাতীয় জাদুঘরে হেফাজতের ১৩ দফা ও শফীর চিঠি প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ
রাজধানীর জাতীয় জাদুঘরে চলমান ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক প্রদর্শনীতে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এবং সংগঠনটির সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর খোলা চিঠি প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক।

ছাত্রদলের কমিটিতে থাকছে চমক, যেসব নাম আলোচনায়
২০২৪ সালের মার্চে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষিত হয়। রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাসির উদ্দীন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর ২ বছর পেরিয়ে গেছে গেল মাসের শুরুতে, যার ফলে এই কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।

স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের আলোচনায় আছেন কারা?
সাংগঠনিক স্থবিরতা কাটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাসদুয়েকের মধ্যে আসতে পারে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নতুন নেতৃত্বের ঘোষণা।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বের আলোচনায় যারা
বিএনপি দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনে স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে। সংগঠনগুলো পুনর্গঠনে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব তৈরি হয়েছে এবং পদ-পদবির জন্য তাদের তৎপরতাও বেড়েছে।

ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগ
ছাত্রদল ঘোষিত জেলা, মহানগর কমিটিতে ঠাঁই পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অছাত্র ও বিবাহিতরা। এ নিয়ে বিভিন্ন জেলায় সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ঝাড়ু মিছিল করেন বঞ্চিতরা। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবার রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে বাংলাদেশের ওপর একতরফাভাবে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সে তুলনায় যুক্তরাষ্ট্রকে তেমন কিছুই করতে হবে না।

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

৪৫ নতুন কমিটি: ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ তৃণমূল ছাত্রদলে
দেশের তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে একযোগে ৪৫টি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে দীর্ঘদিন পর কমিটি দেওয়ায় যেখানে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হওয়ার কথা, সেখানে কমিটি ঘোষণার পরপরই বিভিন্ন জেলা ও মহানগরে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিতর্ক।

‘গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি’
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে ভোলায় ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করে জোটের নেতারা। শনিবার (০২ মে) সন্ধ্যায় ভোলা শহরে এ কর্মসূচি পালিত হয়।

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা
সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এবার দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

দুই মাসেই জনগণ বুঝে গেছে, বিএনপির শাসন কেমন হবে: এবি পার্টির চেয়ারম্যান
বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে, তা দুই মাসেই দেশের জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শনিবার সকাল ১০টায় এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।

নতুন সংগঠন জাতীয় ছাত্রমঞ্চের আত্মপ্রকাশ
শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানমুখী শিক্ষার দাবিতে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’। সংগঠনটি ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)’-এর সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করেছে।

জাপানে সাত দিনের সফরে জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২ মে) ভোররাতে তিনি জাপানের উদ্দেশে রওনা দেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি শিগগিরই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের জাতীয় কনভেনশন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে। এনসিপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিজামীপুত্র, হাজী শরীয়তুল্লাহর বংশধরসহ আরও যারা এনসিপিতে যাচ্ছেন
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাইয়ের পরিচিতমুখসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকরা। এরই ধারাবাহিকতায় দলটিতে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরিয়্তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনসহ অনেকে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা
সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ।

মে দিবসে শ্রমিক সমাবেশ করবে বিএনপি, নয়াপল্টনে তৈরি হচ্ছে মঞ্চ
মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করা হবে। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। সমাবেশ সফল করতে মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন এরই মধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে।

সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেবে জামায়াত
সংসদে যাওয়ার আগেই সংরক্ষিত নারী আসনের নিজ দলের সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে এক বা দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে দলটি।

পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল: কঠোর অবস্থানে যাবে না কেউ
রাজনীতির মাঠে প্রকাশ্যে হাঁকডাক যতই থাক না কেন, ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল কেউই আপাতত একে-অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে কৌশলগত কারণে উভয় পক্ষই পরস্পরকে রাজনৈতিক চাপে রাখার কৌশল অনুসরণ করবে।

শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি ‘জুলাই ঐক্যের’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী, ডাকসুর দুই সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম।

সোহরাওয়ার্দীতে গণসমাবেশ: গণভোটের সঙ্গে বেইমানির ছাড় নেই
গণভোটের সঙ্গে বেইমানি করায় সরকারকে ছাড় দেওয়া হবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ বিচ্যুত হলে বিএনপি সরকারে টিকতে পারবে না। সংস্কার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে সংসদ এবং রাজপথ একাকার হবে।

জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলসহ দুই সংগঠনের নেতাদের বৈঠক
গুলশানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপস্থিত হন প্রধানমন্ত্রী।

রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি কর্মী কাউসারুজ্জামানের লাশ নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেছেন স্বজন ও গ্রামবাসী। আজ শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাউজানের চারাবটতল এলাকায় এ অবরোধ চলে। অবরোধকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে আলটিমেটাম দেন। খুনিদের প্রকাশ্য এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে চলছে জামায়াতের সমাবেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের নিয়ে এই জাতীয় সমাবেশ শুরু হয়েছে।

সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
সাংবাদিকদের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে ঘটনার একদিন পর তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

আজ এনসিপিতে যোগ দিবেন ইসহাক সরকারসহ আরও যারা
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। একইসঙ্গে তার কয়েকহাজার সমার্থকও
দল বড় করতে চায় এনসিপি, দরজা উন্মুক্ত সবার জন্য
আওয়ামী লীগ সরকারের পতনের পর গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলকে আরো বড় করার চেষ্টায় নেমেছে। দলকে শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে টার্গেট করে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে তারা।

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জাতীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা জামায়াতের
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ নিয়ে জাতীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি পালন করা হবে।

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

আটঘাট বেঁধে বড় আন্দোলনে নামার লক্ষ্য জামায়াতসহ ১১ দলের
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচির দিকে এগোচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। গণমিছিল, সেমিনার ও লিফলেট বিলির পর বিভাগীয় শহরগুলোয় সমাবেশের পর রাজধানীতে মহাসমাবেশ করতে চাইছে তারা। এর উদ্দেশ্য ক্ষমতাসীনদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানো।

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা
চীনে সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চীনের আইডিসিপিসি ভবনে দুটি পৃথক দ্বিপাক্ষিক সভায় মিলিত হন তারা।

কার্টুন শেয়ার: অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জাবি ছাত্রশক্তির
কার্টুন শেয়ার দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতারা। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণে জাবি ছাত্রশক্তির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মুমিনুল ইসলাম শাওনের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটেঙ্গেল মোড় ঘুরে বিক্ষোভ মিছিলটি ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না: জাতীয় ছাত্রশক্তি
‘কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য আর কাউকে গ্রেপ্তার করা যাবে না। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরেই হবে। কড়া ভাষায় সরকারের সমালোচনা করব। যদি সরকারের সাহস থাকে আমাদেরকে গ্রেপ্তার করে দেখাক।

এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আপ বাংলাদেশ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একঝাঁক নেতাকর্মী। সদ্য যোগদানকৃত এসব নেতাকর্মীকে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত করা হয়েছে।

এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা
চাঁদপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা ইসকাক সরকার। শনিবার (১৮ এপ্রিল) এনসিপির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের তথ্য, বড় ধরনের কিছু না হলে রবিবার দুপুরে আয়োজিত এনসিপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানেই দলটিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক এই নেতা।

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
আজ ১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি।


লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ
লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মোমবাতি বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মধ্যে তিনি মোমবাতি বিতরণ করেন।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৮
চট্টগ্রামে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ।
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার বিকেলে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঐতিহাসিক দিবসটিতে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

চীন সফরে বিএনপির প্রতিনিধিদল
চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে। গতকাল রাত পৌনে

জুলাই সনদ-গণভোট বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি দিলো ১১ দল
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে

চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন
চট্টগ্রামে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের মানববন্ধনের একটি

মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গ্রাফিতি। রাজধানীর শাহাবাগ

প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রার আয়োজন
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলে আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়ে জেলায় এটি তার প্রথম আগমন।

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
তুরাগে অগ্নিদুর্গতদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ সমাজের

ডিজেল, সার ও পরিবহন সংকটে কৃষক; খাদ্য ঘাটতির শঙ্কা জেডিপির
ডিজেল, সার ও পরিবহন সংকটের কারণে দেশের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি

তিন দফা দাবি: আমরণ অনশনের ৭০ ঘণ্টা, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা
জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের অনশন ৭০ ঘণ্টা অতিক্রম করলেও এখনো সরকারপক্ষ বা বিরোধী দল থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দাবি
শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পরিশোধে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৮ এপ্রিল)

জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘমেয়াদি আন্দোলনে যাচ্ছে জামায়াতসহ ১১ দল
জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে চাপে রাখতে এবার দীর্ঘমেয়াদি

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ৭ দিনের কর্মসূচি ঘোষণা
জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ

চাকসু নেতার ওপর হামলা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, অতীতে একাধিকবার শিক্ষার্থীরা হামলার শিকার হলেও প্রশাসন কেবল তদন্তের আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করেছে; বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ চোখে...

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

রাজধানীতে ঈদ উৎসব: আনন্দ মিছিলে ফিরল হারানো ঐতিহ্য
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী যেন রূপ নিয়েছিল এক বর্ণিল উৎসবমুখর শহরে। সকাল গড়াতেই জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন

ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি পালনে জনমনে প্রশ্ন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে দলকে সংঘটিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নারী-শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা
নারীবাদী নেত্রীরা আজ কোথায়? এমন প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা বলেছেন, কথিত ওইসব নারী নেত্রীরা সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং খুনের শিকারের ঘটনায় চুপ কেন? নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি।

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি
স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ঝাড়ুমিছিলের ঘোষণা দেয় বিএনপি। যদিও পরে কর্মসূচি সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়। গতকাল বৃহস্পতিবার মহেশপুর অডিটরিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

বরিশালে প্রকাশ্যে আ.লীগের ঈদ উৎসব
এবার বরিশালে প্রকাশ্যে ঈদ উৎসব পালন করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মহানগর আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন। এর আগে রমজান মাসে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ খুলবে কবে জানে না কেউ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সব কিছু নাকি প্রস্তুত। সংগ্রহ করা হয়েছে লাশ বহনকারী রিকশা থেকে শুরু করে শহীদদের রক্তমাখা জামা-কাপড়সহ ব্যবহার্য জিনিসপত্র। গণভবনের পুরো এলাকাজুড়ে তৈরি করা হয়েছে শত শত প্রতীকী কবর।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জে বিএনপি সরকার
নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকারের অন্যতম প্রধান হলো কর্মসংস্থান। এ লক্ষ্য সামনে রেখে প্রথম ১৮ মাসে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে অগ্রাধিকারমূলক নয়টি প্রধান খাত ধরে কর্মপরিকল্পনা সাজিয়েছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে ইতোমধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক কাল
মধ্যপ্রাচ্যে ইরানের উপর চেপে বসা যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়তে যাচ্ছে। এ প্রভাব মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নেয়া যায় তা নির্ধারণ করতে সরকার বুধবার (২৫ মার্চ ২০২৬) বসবে।

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবেন জামায়াতের আমির
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: নিহতদের লাশ বাড়ি পৌঁছে দিল জামায়াত
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং মহানগরীর সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখের

ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে
সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

নাফিসা কামালের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ
সূত্র জানায়, ওই অনুষ্ঠানে তারা সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন। এ সময় নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের নেতৃত্বে কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১-দলীয় জোট। ঈদের পর আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

রাজশাহীতে আ.লীগের ইফতার মাহফিল থেকে আন্দোলনের ঘোষণা
মহানগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
এমপি আখতার হোসেন উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন, যেন এই খেজুরগুলো প্রতিটি ইউনিয়নের দুস্থ এতিমখানাগুলোতে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়।

হাইকোর্টের আদেশ অমান্য করে চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা
চট্টগ্রামের বাঁশখালীতে দেলোয়ার আজিম নামে এক বিএনপি নেতার নেতৃত্বে মব সন্ত্রাস করে হাইকোর্টের আদেশে পদ ফিরে পাওয়া চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা, অফিস ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপির একটি অংশ ও জামায়াতের যৌথ নেতৃত্বে সম্মিলিত এলাকাবাসী।

পল কাপুরের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক
ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

হেরেও মাঠ ছাড়ছেন না মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ‘তরুণ তুর্কি’ দেলাওয়ার
ভোটের মাঠে পরাজিত। শুধু পরাজিতই নন, হেভিওয়েট প্রতিপক্ষ তথা দেশের প্রভাবশালী এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা

ছাত্রলীগে ঘৃণা, নিজেদের নাম বদলে ফেললো জাগপার ছাত্র সংগঠন
দীর্ঘ ৪৫ বছরের পুরোনো নাম পরিবর্তন করল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠন। ‘জাগপা ছাত্রলীগ’-এর পরিবর্তে সংগঠনটির নতুন নাম রাখা হয়েছে ‘জাগপা ছাত্র কাফেলা’। আজ থেকে নতুন এই নামেই সংগঠনটি তাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। আজ (মঙ্গলবার) সকালে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবহিত করেন।

ধুনটে বিএনপি নেতা ও তাঁর স্ত্রী–সন্তানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতাসহ তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তারের দাবিতে

জুলাই বিপ্লবের শহীদেরা আল্লামা সাঈদীর আদর্শ লালন করতেন: সাদিক কায়েম
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী করেছে ইসলামী ছাত্রশিবির। এই অনুষ্ঠানে বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জামায়াতের এই নেতার আদর্শ অনুসরণ করতেন জুলাই অভ্যুত্থানের শহীদেরা। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘আল্লামা সাঈদীর রায়: ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও আওয়ামী সন্ত্রাস’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী হয়। এতে দেলাওয়াার হোসাইন সাঈদীর দুই ছেলের পাশাপাশি জামায়াতের কয়েকজন সদস্য বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত এনসিপির
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আবাহনী ক্রীড়া মাঠে আয়োজিত ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দলটির আমন্ত্রণে তিনি সেখানে অংশ নিতে যান।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

আগামীর রাজনীতি কোনো দলের নয়, জনগণের রাজনীতি হতে হবে
পুরোনো বস্তাপচা রাজনীতির পরিবর্তন করে আগামীর রাজনীতি কোনো দলের নয়, জনগণের রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোরে জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
