
চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে। তার অভিযোগ, দেশভাগের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার হারিয়ে উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।













































































































