বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লিখে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি অফিসের সার্টারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) দুপুরে গ্রেফতার শিপনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
শিপন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন পাটোয়ারীর ছেলে।
তবে পরিবারের দাবি, শিপন স্লোগান ও হট্টগোলের সঙ্গে জড়িত নয়। তারা ইচ্ছাকৃতভাবে মামলায় শিপনকে আসামি করেছে ও পুলিশ দিয়ে আটক করিয়েছে।
মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক দল নেতার মামলায় আরও একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।








