
হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াতের আমির
পবিত্র হজ পালনে আজ বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন।

