জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহতদের দেখতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১ টার দিকে হাসপাতালে দেখতে যান তিনি।
এ সময় জামায়াত আমীর বলেন, ক্যাম্পাসের কেউ তো হামলা করেনি, তারা বাইরে থেকে লোক এনে হাসপাতালে হামলা চালিয়েছে। হাসপাতালে আত্মীয়রা দেখতে গিয়েছে, তাদের ওপরও হামলা করেছে তারা। তারা কোন জগতের মানুষ। তারা কি ধরণের মানুষ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, আমরা আলিফের ঘটনা দেখেছি। তার চোখ কেড়ে নেওয়ার পর তার বন্ধুদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। এমন আমরা দেখতে চাই না। আর সন্ত্রাসের কোনো দল নেই। যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা করতে না পারেন, জনগণ ধরে নিবে আপনাদের মদদেই এ হামলা হয়েছে।
তিনি বলেন, জনগণকে বোকা ভাববেন না। সারা দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গ্যাস বিদ্যুত না থাকার ইস্যু ঢাকতে যদি ক্যাম্পাসগুলো উত্তপ্ত করে থাকেন, তাহলে জনগণকে বোকা ভাববেন না।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শিবির সেক্রেটারি সিগবাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর


ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন
যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে। পরবর্তী সময়ে এ কমিটির পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করা হবে।

সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করবে ১১ দলীয় ঐক্য
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিকল্প প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জোটটি। জুলাই বিপ্লবের সব অংশীজনকে এই পরিষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে সালাম-রবিন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

