শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবর জিয়ারতে সেলিম উদ্দিন

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ রেদোয়ানের আহমেদ শরীফ জয়-এর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি কবরের পাশে দাড়িয়ে সকলকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুগ্ধের সন্মানিত পিতা মীর মোস্তাফিজুর রহমান, উত্তরা পশ্চিম থানা জামায়াতের আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, নায়েবে আমীর কামরুল হাসান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী এডভোকেট সুরুজ্জামান, শহীদ মুগ্ধের বন্ধু আশিকুর রহমান নাঈমসহ প্রমূখ।









