
আ. লীগকে আর এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুনরাগমনের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে
Search Results
77 articles found

পুনরাগমনের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর গ্রামে একটি ফুটবল খেলার মাঠের কাছে এমন ঘটনাটি ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাতক স্বৈরাচার সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, আর সেই অর্থে দেশের ভেতরে বসে আরেকটি রাজনৈতিক দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা এবং টিকিট বিক্রির চেষ্টা করা একটি দলের সঙ্গে পলাতক স্বৈরাচারের পক্ষ এক হয়েছে। তাঁর অভিযোগ, সরকার বিদেশি বিনিয়োগ আনা ও বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার সময় একটি মহল শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হবে।

জামায়াতে ইসলামী একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধ করেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে পারলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, এমন প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। জামায়াতের ‘আস্ফালনের’ কারণে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

অদৃশ্য এই 'খুঁটির জোর' কোথায়?

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়াসহ অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত বক্তাদের নিয়ে দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেওয়া হয়নি। দিল্লি পুলিশ এই অনুমতি দিতে অস্বীকার করেছে। আয়োজকদের তারা জানিয়েছে, কিছু বিতর্কের জন্য এই আলোচনা সভার অনুমতি দেওয়া হচ্ছে না। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে দিল্লি পুলিশকে অনুরোধ জানানো হয়েছিল।

রংপুরে দুই হিন্দু যুবকের হাতে হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করে পানি ঘোলা করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ঢাকার ধানমণ্ডিতে একটি মানববন্ধন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়েছে।

আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ বলে মন্তব্য করেছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। যুগান্তর ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।

ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার ছক


দিনাজপুরের নবাবগঞ্জে শেখ হাসিনা ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশালমিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ছবি বা ভিডিও প্রচার করলে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এ-সংক্রান্ত একটি ফোনালাপে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে বলতে শোনা যায়, ‘আজকে যদি কোনো সংঘর্ষের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদের এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেব।’

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা ২০০৮ সালের পর গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ফল প্রকাশের দিনেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সরকার বলছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জামায়াত, এনসিপি, ছাত্র সংগঠন ও শিক্ষক সংগঠনগুলো এর বিরোধিতা করেছে। ফলে শিক্ষা খাতের দুই গুরুত্বপূর্ণ ইস্যু—এসএসসির ফলাফল ও শিক্ষক নিয়োগ পদ্ধতি—নিয়ে সোমবার (৯ আগস্ট) দিনভর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ছিল তীব্র।


নাটোরের গুরুদাসপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা আনুমানিক দুইটার দিকে গুরুদাসপুর পৌরসভার কাছারিপাড়া মহল্লায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে হিসাব-নিকাশ। ক্ষমতাসীন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নিজেদের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে রাষ্ট্রপতি নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা চলছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল ও বিরোধী জোটের অবস্থান স্পষ্ট হওয়ার পাশাপাশি দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতা–কর্মীর প্রত্যেককে পৃথক তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা কর্মসূচি, বক্তব্য ও পাল্টাপাল্টি অবস্থানে দিনভর সরগরম ছিল রাজনীতি। সরকার একদিকে প্রশাসনকে জনকল্যাণে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে, অন্যদিকে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা, তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও শিক্ষা ব্যবস্থাপনা নিয়েও সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে।

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতা ভারতে চলে যান। গত দুই বছরে তাদের অনেকে কলকাতা ও আশপাশের এলাকায় অবস্থান করেছেন। কেউ কেউ পরে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও চলে গেছেন। তবে ভারতে থাকা নেতাদের বড় একটি অংশ এখনো নিজেদের পরিচয় ও অবস্থান গোপন রেখেই দিন কাটাচ্ছেন। খবর বিবিসি বাংলার।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে ছাত্রলীগকে (নিষিদ্ধঘোষিত) নির্দেশ দিয়েছিলেন— এ সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১৫ নেতা।
রাজধানীর ধানমন্ডি সাইন্সল্যাব মোড়ে ১৫ আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো ও খাবার বিতরণের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আলোচনায় রাজনৈতিক সহিংসতা

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর দাবি; রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ইসির তৎপরতা, গ্যাস সংকট ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরুর আগেই নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার ঘটনায় আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার হিসেবে পরিচিত একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ নষ্ট করা হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরদিনই দেশের রাজনীতিতে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। রোববার দুপুরে বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি। এরই মধ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হতে পারে। রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনভর সরগরম ছিল দেশের রাজনীতি। বার্তা সংস্থা রয়টার্সের তিনটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এর মধ্যেই নির্ধারিত সময়ের দুই দিন আগে শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য খবর প্রকাশের পর স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পরও থামেনি আলোচনা।

মায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের এই এমপিকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ ইস্যুতে ছাত্রদল নেতার বক্তব্যের পাশাপাশি জামায়াতের ভেতরেও বিষয়টি নিয়ে সাংগঠনিক পদক্ষেপের ইঙ্গিত এসেছে।

দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রধানমন্ত্রীর সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে নির্দেশনা এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক—এই তিন ঘটনাকে ঘিরে সোমবার (২০ জুলাই) দেশের রাজনীতিতে ছিল নানা আলোচনা। এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, মাদক ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছে।



ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপ্তির দিনে জাতীয় রাজনীতিতে ছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড

প্রত্যর্পণ হলে আত্মসমর্পণের সুযোগ নেই



ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া নিষেধাজ্ঞা এবং প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে সরকারের কূটনৈতিক তৎপরতা, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক কর্মসূচি, গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন এবং গাইবান্ধার সহিংস ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ছিল সরব।

বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন। তখন তারা বলেন, আমরা কিভাবে ধরবো, আমাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গড়ি দেন। তবুও ইয়াবা ব্যবসয়ীদের ধরার ব্যবস্থা করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের নির্দেশনা

বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির টার্গেট- দেশে যদি গোলযোগ বা সংঘাত সৃষ্টি হয়, তাহলে সেই সুযোগে তারা দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করে ফেলতে পারবে।

বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ বা সংঘাত তৈরি হোক এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি মনে করছে, গোলযোগ বা সংঘাতের সুযোগে তারা দেশের ঢুকে পড়তে পারবে।

ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটিতে অংশ নেন।

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে বের করা একটি মশাল মিছিল পণ্ড করে দিয়েছে স্থানীয় জনতা ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৪ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের টেপাখোলা গরুর হাট এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল শেষে ফেরার পথে ১৪ জনকে গ্রেফদার করেছে পুলিশ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হলো একটা সফল বিএনপি। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘চলমান কয়েকটি ইস্যু... আজকে আমাকে ইনবক্সে মেসেজ করলেন একজন চিন্তাশীল আলেম-

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন বা ইসি। এই নির্বাচন আয়োজনে নির্বাচনী বিধিমালায়ও কিছু পরিবর্তন আনা হচ্ছে। বুধবার সেই বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছে ইসি।


প্রায় দুই বছর ধরে কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। এ ছাড়া আরও ছয়টি মামলায় তাঁর জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।


রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এক অজানা তথ্য ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব...

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ‘ফিরে এসেছে’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, ‘আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল।’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার সকালে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শরীয়তপুরের জাজিরায় তিনটি স্থানে ঝটিকা মিছিল করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে মিছিল হয়।

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী। শনিবার (১৬ মে) মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে।

আওয়ামী লীগ আমলে মামলার চোটে আদালত আর কারাগার ছিল বিএনপি নেতাকর্মীর ‘ঠিকানা’। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কারামুক্তি পান অধিকাংশ নেতাকর্মী। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দলটির অনেক নেতাকর্মী নতুন করে মামলার চক্করে পড়ছেন।

হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে সতর্কতা

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে নতুন ঋণ নেয় ৮ হাজার ৬২ কোটি ডলার। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালে বন্দি। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে আগামী অর্থবছরে, ইতোমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে ৪০০ কোটি ডলার।

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে আটক করেছে পুলিশ।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে- কোনো বিদেশী চাপ, বিশেষ করে ভারতের দিক থেকে, এই প্রক্রিয়াকে প্রভাবিত করছে কি না।

গ্রেপ্তার এড়াতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলা প্রেস ক্লাব গঠন করা সেই শ্রমিক লীগ নেতা চৌধুরী মাহমুদ আশরাফ টুটুকে চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। টুটু সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আলোচিত।

