
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
















































































