
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থতাকারী ছিলেন ছাত্রদল নেতা বাবুল!
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও পর্নোগ্রাফির বিরুদ্ধে ভিডিও তৈরি করে আলোচনায় এসেছিলেন সাতক্ষীরার দেবহাটার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন। তবে এবার এক জনপ্রতিনিধির ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।





































































