
গণভোট ও জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান ইসলামী আন্দোলনের
সরকারকে গণভোটের ব্যবস্থা এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান।
Search Results
39 articles found

সরকারকে গণভোটের ব্যবস্থা এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব গাজী আতাউর রহমান।

প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি রেজাউল করিম বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।

দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রধানমন্ত্রীর সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে নির্দেশনা এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক—এই তিন ঘটনাকে ঘিরে সোমবার (২০ জুলাই) দেশের রাজনীতিতে ছিল নানা আলোচনা। এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, মাদক ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছে।

এখনো সংস্কার বাস্তবায়ন না হওয়া শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

জুলাই শহীদ দিবসকে ঘিরে বৃহস্পতিবার দেশের রাজনীতিতে ছিল ব্যাপক তৎপরতা। সরকার একদিকে জাতীয় যুব দিবস পুনর্বহাল, বন্যা-পরবর্তী পুনর্বাসন এবং প্রশাসনিক নানা সিদ্ধান্তের বার্তা দিয়েছে, অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই দিনে রাজনৈতিক সহিংসতা, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ছাত্রসংগঠনগুলোর কর্মসূচিতেও ছিল উল্লেখযোগ্য আলোচনা।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই কর্মসূচি ঘোষণা করে বলেছেন, জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের কাছে টাটকা।

সংসদ মানুষের সমস্যা আলোচনার পরিবর্তে ব্যক্তিগত সুযোগ-সুবিধা প্রাপ্তি ও দুইটি দলের পারস্পরিক দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। এতে আমির পদে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে না উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার, সরকারের বর্তমান কার্যক্রমে সেটির প্রতিফলন দেখা যাচ্ছে না।

এদিনের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনায় ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের আনুষ্ঠানিক মূল্যায়ন। জাতীয় সংসদে এ সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি সরকার সফরের অর্জনকে কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছে। একই সময়ে বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাক্যবিনিময়, আইন-শৃঙ্খলা ও চাঁদাবাজির অভিযোগ, অভ্যন্তরীণ সাংগঠনিক পদক্ষেপ এবং মাঠের কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনকে সরব রেখেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হলেন গাজী মাওলানা আতাউর রহমান। আর সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বহির্বিশ্বের সঙ্গে চুক্তি করলে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রধানমন্ত্রী সর্বপ্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ সফরে বের হয়েছেন।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

সংসদীয় বাকযুদ্ধ, রাজনৈতিক সহিংসতা ও গণভোট বিতর্কে রোববার সরগরম ছিল দেশের রাজনৈতিক অঙ্গন। সরকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ও প্রবাসীসম্পৃক্ত কার্যক্রমকে সামনে রেখে সক্রিয় ছিল। অন্যদিকে বিরোধী দলগুলো গণভোট, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছে।

চরমোনাই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মামউদ হাসান ফিরোজের ওপর হামলাকারী বিএনপি সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১০ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন।

বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাংগঠনিক বিস্তার ও নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে নতুন কৌশল নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর অংশ হিসেবে এবার আলাদা ‘ছাত্রী উইং’ গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ঈদুল আজহার পর নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনাকে বস্তুনিষ্ঠ দৃষ্টিতে দেখতে না পারার ব্যর্থতা স্বৈরতন্ত্রের পাটাতন নির্মাণ করেছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই)।

জুলাই জাতীয় সনদ ও সংস্কার কার্যক্রমকে বিতর্কের বিষয়বস্তু না বানিয়ে তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে ইউনুছ আহমাদ এই আহ্বান জানিয়েছেন।

জঙ্গি সমস্যা মোকাবিলায় ওলামায়ে কেরামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন...

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে তাদের পড়াশোনা ও গবেষণার কারণে। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে ওঠে রাজনৈতিক কারণে।

রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা দৃশ্যমান— এমন অভিযোগ করে সরকারকে কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম এক লাফে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এখন সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা

বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভয়াবহ প্রভাব পড়বে বলে

ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে ক্ষমতায় থাকার অধিকার হারাবে বিএনপি: চরমোনাই

চলতি বছরের বিগত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত) সারাদেশে রাজনেতিক ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দলীয়

সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত চরমোনাই পীরের মাহফিলে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। তিন দিনব্যাপি

সংবিধানে থাকা স্বৈরতন্ত্রের পথ বন্ধে ও ক্ষমতার ভারসাম্য আনতে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল।

প্লানবিহীন এই বাড়ি নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিবেশী মো. আমির হোসেন সিটি করপোরেশনে লিখিত অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না রহস্যজনক কারণে। এনিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের

চাঁদা ও আধিপত্য বিস্তারে যাত্রাবাড়ীতে লেগুনা চালককে হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
-6986c987e0562.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানিয়েছেন যে, তাদের রাজনীতি ক্ষমতার বা মন্ত্রিত্বের লোভে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দেশসেবার জন্য। তিনি বিগত ৫৪ বছরের শাসকদের কঠোর সমালোচনা করে বলেন, তাদের কারণেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিদেশে টাকা পাচার করে 'বেগমপাড়া' গড়ে উঠেছে। জামায়াতে ইসলামীকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তিনি জানান, শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার না থাকায় তারা জোট ছেড়ে এককভাবে নির্বাচন করছেন। জোট থেকে বের হয়ে দলটি আরও শক্তিশালী হয়েছে দাবি করে তিনি আসন্ন নির্বাচনে বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।