ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী




হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এ-সংক্রান্ত দায়দায়িত্বও পর্যালোচনা করবে কমিশন। হামের প্রাদুর্ভাবে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু এবং টিকার সংকট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিশন গঠন করা হলো।

আগামী ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ব্যাপারে মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছেছে। জানুয়ারি মাসে নতুন হারে বেতন পাবেন শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ২৯ সদস্যের এই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে।