Search Results

প্রধানমন্ত্রী তারেক রহমান

14 articles found

Back to home
প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৫ নভেম্বর, ২০২৬
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৫ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৪ নভেম্বর, ২০২৬
ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যে কোনো মূল্যে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখতে হবে। শ্রমিক অসন্তোষ নিরসনে রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেন।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট২ নভেম্বর, ২০২৬
সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: প্রধানমন্ত্রী

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে যে রাজনীতি ছিল তার পরিবর্তন করতে চায় সরকার। অধিকার প্রতিষ্ঠায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল; তাই ২৪-এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট২০ অক্টোবর, ২০২৬
প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৫ অক্টোবর, ২০২৬
মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা, ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা, ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বহু বছর পর আমি এখানে (ফুলগাজী) এসেছি, আজ বেশি বক্তব্য রাখব না। নানার বাড়ির পরিবারে মানুষের সাথে, নিজের পরিবারে মানুষের সাথে, আপন মানুষের সাথে নিজের মনের দুইটা কথা তুলে ধরব। মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা। আমাকে দেখে রাখার দায়িত্ব কার, আপনাদের না? আপনারা কি আমাকে দেখে রাখবেন?’

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৩ অক্টোবর, ২০২৬
দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকে দেওয়ার চেষ্টা করছে। এ জন্য ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৩ সেপ্টেম্বর, ২০২৬
পুনর্বাসন ও পরিবেশের বিষয়ে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

পুনর্বাসন ও পরিবেশের বিষয়ে গুরুত্ব দিয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লা উত্তোলন করে জ্বালানিসংকট মোকাবিলা করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি তা দেশের জন্য ভালো হবে। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে গেলে বসতবাড়ি ও কৃষিজমির বিষয় আছে। আগে সেখানকার স্থানীয় মানুষের ‘সেটেলমেন্টের’ ব্যবস্থা পর্যালোচনা এবং পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৩ সেপ্টেম্বর, ২০২৬
জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: তারেক রহমান

জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট১ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সঙ্গে এআই ছবি পোস্ট করে বিতর্কে বিএনপি নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিয়া হাসিবুল হাসান হাসিব।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট১৮ আগস্ট, ২০২৬
রাজনীতি করতে গিয়ে যেন দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটে, পেশাজীবীদের প্রধানমন্ত্রী

রাজনীতি করতে গিয়ে যেন দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটে, পেশাজীবীদের প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষক ও চিকিৎসকসহ পেশাজীবীরা কতটুকু রাজনৈতিক চর্চা করতে পারবেন অনেকে সে প্রশ্ন তুলেছেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি সব গণতান্ত্রিক দেশেই পেশাজীবীদের নিজস্ব মতাদর্শ থাকে।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৯ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসা করে যা বললেন কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রীর প্রশংসা করে যা বললেন কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় ভালোভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পলিটিক্স ওয়াচ রিপোর্ট৭ আগস্ট, ২০২৬
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমকাল৩ জুন, ২০২৬
মূল খবরে যান
BD Politics Watch
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
হোমবিশেষ প্রতিবেদনপর্যবেক্ষণট্রেন্ডিং
বিশেষ প্রতিবেদনপর্যবেক্ষণদিনের চিত্রঅপরাধবক্তব্যপ্রতিবেশীমতামতসংসদবিশ্বসুশাসনআদালতকর্মসূচিনির্বাচননিরাপত্তা
হোমবিশেষ প্রতিবেদনপর্যবেক্ষণদিনের চিত্রঅপরাধবক্তব্যপ্রতিবেশীমতামতসংসদবিশ্বসুশাসনআদালতকর্মসূচিনির্বাচননিরাপত্তা
ট্রেন্ডিং
রাজনীতিবিএনপিজামায়াতে ইসলামীএনসিপিজামায়াতঢাকানির্বাচনজাতীয়তাবাদী ছাত্রদলসংঘর্ষপুলিশরাজধানীযুবদল