
গুলশানে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান কর্মসূচি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য ঘোষিত ১৫১ সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অনিয়মিত ও অযোগ্যদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে বঞ্চিত যোগ্য নেতাদের দ্রুত কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

