সংসদ সদস্য আমির হামজা বলেছেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে। সেখানে সংস্কৃতির নামে যেসব অনৈতিক কাজ ও মাদকের কারবার চলে, সেগুলো বন্ধে সংস্কৃতিমন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা, জাতীয় সংসদে তা জানতে চেয়েছেন তিনি।
কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৩১ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে পিয়ারপুর গ্রামে অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেওয়া ‘নাস্তিক’ মন্তব্যের অবস্থান থেকে সরে আসেননি কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, ইসলামকে আঘাত করা হলে তিনি কারো পরিচয় দেখেন না এবং ইসলামের প্রশ্নে আপস করবেন না।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা এমপি অভিযোগ করে বলেছেন, আমি যখনই আপনাদের জন্য ভালো ভালো কাজের আঞ্জাম দিতে যাচ্ছি, তখনই বেশ কিছু কুচক্রী মহল পেছন থেকে টেনে-হিঁচরে ধরার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
কুষ্টিয়া-৪ আসনের বিএনপি নেতা সৈয়দ মেহেদী আহমেদ এক আলোচনা সভায় অভিযোগ করেছেন যে, বিগত নির্বাচনে প্রশাসন ও দলীয় বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে তাঁকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) তাঁর সঙ্গে 'গাদ্দারি' করায় তাঁদের সরকার ক্ষমতায় থাকায় তাঁরা তাকে 'ইচ্ছা করে' বদলি করে দিয়েছেন। ৭৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিকের মতে, ভোট পুনর্গণনা হলে তিনি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতেন, যার জন্য তিনি ইতোমধ্যে হাইকোর্টে মামলাও করেছেন। গত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া তাঁর এই বিস্ফোরক বক্তব্যের ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।